শনিবার, ২৮ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির ও ফারুক হাসান কাহার: উল্লাপাড়া স্টেশন থেকে শাহজাদপুর বাঘাবাড়ী- নগরবাড়ীর ঢালার চর পর্যন্ত রেললাইন স্থাপন এবং টেন চালুর দাবিতে গতকাল শনিবার বিকেলে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের উদ্যোগে পৌর এলাকার মনিরামপুর বাজারের প্রধান সড়কে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উক্ত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহন করে। প্রায় ঘন্টা ব্যাপি মানব বন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা বাসদের আহবায়ক কমরেড এ্যাডভোকেট আনোয়ার হোসেন, কমরেড কবীর আজমল বিপুল, এ,আর সিদ্দিকী, আতাউর রহমান পিন্টু, সাগর বসাক, গণফ্রন্ট নেতা কাজী শওকত, কমরেড মোক্তার হোসেন, আব্দুল্লাহ, আব্দুল আলিম, ছানোয়ার হোসেন, মোজাম্মেল হক, আব্দুল কুদ্দুস প্রমুখ। মানব বন্ধন কর্মসূচিতে বাসদের আহবায়ক এ্যাডভোকেট আনোয়ার হোসেন বলেন রেললাইন স্থাপনের দাবি আমাদের নিজের জন্য নয় এ দাবি শাহজাদপুরবাসীর আমরা ইতি পূর্বে রবীন্দ্র বিশ্ব বিদ্যালয়ের ব্যাপারে সর্ব প্রথম আমরা রাজপথে মানব বন্ধন সহ নানা আন্দোলনে অংশগ্রহণ করি। সেই কারণে আজ শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ব বিদ্যালয় ভিত্তি প্রস্তর স্থাপন হয়েছে। তাই বাংলাদেশের মধ্যে শাহজাদপুর উপজেলা অন্যান্য উপজেলার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ। তাই সরকারের কাছে জোর দাবি, জনগণের কথা চিন্তা ও সহজ যাতায়াতের কথা ভেবে অবিলম্বে উল্লাপাড়া হতে গো সম্পদ ও তাতঁ সমৃদ্ধ এলাকা বলে খ্যাত শাহজাদপুর বাঘাবাড়ী এবং নগরবাড়ীর ঢালার চর পর্যন্ত রেললাইন স্থাপন করলে এ এলাকার মানুষ অনেক উপকৃত হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

শিবচরে বাল্কহেড ও স্পিডবোট সংঘর্ষ, ২৫ জনের মরদেহ উদ্ধার

দিনের বিশেষ নিউজ

শিবচরে বাল্কহেড ও স্পিডবোট সংঘর্ষ, ২৫ জনের মরদেহ উদ্ধার

মাদারীপুরের শিবচরে কাঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের পুরাতন কাঁঠালবাড়ি ঘাটের কাছে বালুবোঝাই বাল্কহেডে যাত্রীবাহী স্পিডবোটের ধাক...

শাহজাদপুরে আলকোরআন প্রেমী হোসনেআরা ও সমাজসেবী আব্দুল্লাহ আল মামুনকে সংবর্ধনা

ধর্ম

শাহজাদপুরে আলকোরআন প্রেমী হোসনেআরা ও সমাজসেবী আব্দুল্লাহ আল মামুনকে সংবর্ধনা

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া আল কোর আন প্রেমী মহিয়সী নারী মোছাঃ হোসনে আরা ও শাহজাদপুরের জনদুর্ভোগ নিয়ে কাজ করায়...

যমুনার আগ্রাসনে বিলীন হলো মসজিদ

ধর্ম

যমুনার আগ্রাসনে বিলীন হলো মসজিদ

শত চেষ্টা করেও মসজিদটি রক্ষা করা গেল না। যমুনার তীব্র স্রোতে শনিবার সিরাজগঞ্জ সদর উপজেলার...

আল-আকসা মসজিদ খুললে ইসরায়েল ও মুসলিম বিশ্বের উত্তেজনা কমবে: কুশনার

আন্তর্জাতিক

আল-আকসা মসজিদ খুললে ইসরায়েল ও মুসলিম বিশ্বের উত্তেজনা কমবে: কুশনার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্যৈষ্ঠ উপদেষ্টা জারেড কুশনার বলেছেন, সকল মুসলিমের জন্য আল আকসা মসজিদে খুলে দিলে ম...

টিভিতে ক্রিকেট দেখে আফসোস হচ্ছে মুশফিকুরের

খেলাধুলা

টিভিতে ক্রিকেট দেখে আফসোস হচ্ছে মুশফিকুরের

আন্তর্জাতিক ক্রিকেটে অনেকগুলো মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে মুশফিকুর। তিন ফরমেটের আন্তর্জাতিক ক্রিকেট মিলে ৩৭৪ ম্যাচে ১১৮৬৯...