সোমবার, ২০ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিবেদক, উল্লাপাড়া : গতকাল বৃহস্পতিবার সন্ধ্যারাতে উল্লাপাড়া পৌর শহরের কাওয়াক মহল্লা ও শ্যামলী কলেজ পাড়া মহল্লার দুই'গ্রুপের আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার প্রেক্ষিতে উল্লাপাড়া বাজার এলাকার ওভার ব্রিজের নিকটে সংঘর্ষের প্রস্তুতিকালে কাওয়াক মহল্লার ৩০-৩৫ জন যুবক দলেবলে একত্র হয়ে রামদা, চাইনিজ কুড়াল, পাশলী, লোহার রড, পাইপ সহ বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মহরা দিয়ে সাধারন মানুষ কে আতংকিত করে। সে সময় খবর পেয়ে উল্লাপাড়া রিপোর্টার্স ইউনিটি এর সাধারন সম্পাদক, শাহজাদপুর সংবাদ ডটকম এর নিজস্ব প্রতিনিধি ও আমাদের সময় ডটকম এবং দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক শিশির আলম পেশাগত দায়িত্ব পালন করতে গেলে ছবি তোলার সময় তাকে রড ও লোহার পাইপ দিয়ে বেধড়ক পিটিয়ে জখম করা হয়।এসময় উল্লাপাড়া মডেল থানার এসআই মহোশীন রেজার সহযোগীতায় স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। এরপর আহত অবস্থায় তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সিরাজগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার শামীমুল ইসলাম জানান,আহত সাংবাদিক শিশির আলমের মাথা,পিঠ ও কোমড় সহ শরীরের বিভিন্ন অংশে ছিলা, ফুলা সহ জখমের চিহ্ন পাওয়া গেছে তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে। এঘটনার সত্যতা স্বীকার করে উল্লাপাড়া রিপোর্টার্স ইউনিটি এর সভাপতি ও জনতার সংগ্রাম পত্রিকার সম্পাদক রিয়াজুল ইসলাম সবুজ বলেন, সন্ত্রাসী হামলার স্বীকার হওয়া সাংবাদিক শিশির বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হামলার সময় সে বুকে ও মেরুদণ্ডে প্রচণ্ড আঘাত পাওয়ায় শ্বাসকার্যে সমস্যা দেখা দিয়েছে। এঘটনায় জেলা ব্যাপী সাংবাদিক দের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মানবন্ধন সহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচির প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ বিষয়ে জানতে চাওয়া হলে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহম্মেদ বলেন, এঘটনা আমার জানা নেই এখনো পর্যন্ত কোন অভিযোগ পাইনি যদি অভিযোগ পাওয়া যায় তবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, বিগত একবছর আগে দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক আব্দুল হাকিম শিমুল সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় একটি সংঘর্ষের ছবি তুলতে গিয়ে প্রাণ হারিয়েছিল সে ঘটনার দাগ না শুকাতে পাশের উপজেলা উল্লাপাড়ায় এবার ঘটেছে একই রকম ঘটনা। একারণে স্থানীয় সাংবাদিক'রা যেমন নিরাপত্তাহীনতায় ভুগছে তেমনই ক্ষোভে উত্তাল হয়েছে জেলার সমগ্র সাংবাদিক। এ ঘটনায় শাহজাদপুরে কর্মরত সাংবাদিকেরা তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শাহজাদপুর

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শামছুর রহমান শিশির : শাহজাদপুরে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান...

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

ফটোগ্যালারী

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: শাহজাদপুর উপজেলা কৃষি অফিসের সার ও বীজ রাখার গুদামটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভেঙ্গে জরাজীর্ণ হ...