ডেস্ক রিপোর্ট :: উল্লাপাড়ায় ইয়াবা, হেরোইন, গাজাসহ ২ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব সদস্যরা। আটকৃত মাদক ব্যাবসায়ীরা হলো-উপজেলার কয়ড়া হরিশপুর গ্রামের সোহরাব আলীর ছেলে ফরিদুল ইসলাম (৩৮) ও কয়ড়া জঙ্গল খামার গ্রামের মৃত নজিবর রহমানের ছেলে তোফাজ্জল হোসেন(৩০)। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কয়রা বাজার থেকে আটক করা হয়েছে।
র্যাব-১২, সিরাজগঞ্জ সদর দপ্তরের ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ হাসিবুল আলম জানান,মঙ্গলবার সন্ধ্যা গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া উপজেলার কয়রা বাজারের কয়রা বাঘুলপুর রাস্তার উপরে অভিযান পরিচালনা করে উক্ত ২ মাদক ব্যাবসায়ীকে মাদকসহ আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে ২.৫ গ্রাম হেরোইন,১০পিস ইয়াবা ট্যাবলেট, ১৪ পুড়িয়া শুকনো গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৬ হাজার ৭শ টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত হিরোইন,ইয়াবা ট্যাবলেট ও শুকনো গাঁজা এর আনুমানিক মূল্য ৩১ হাজার ৪শ টাকা। এব্যাপারে উল্লাপাড়া মডেল থানায় মামলা দায়ের হয়েছে।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
