উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ বুধবার সকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে উল্লাপাড়া উপজেলার শ্রীকোলা বাসষ্ট্যান্ডের কাছে বিএনপি-জামায়াতকর্মীরা পিকেটিং করার সময় পিকেটাররা একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিক্সায় ইট-পাটকেল নিক্ষেপ করলে ইসমাইল হোসেন (৫০) নামের এক যাত্রী গুরুতর আহত হন। একই সঙ্গে অটোরিক্সার চালক শিপনও আহত হন। আহত অবস্থায় ইসমাইলকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে তিনি মারা যায়। আহত চালক শিপনকে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেবার পর ছেড়ে দেওয়া হয়। নিহত ইসমাইল সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জুংগীদহ গ্রামের মৃত মোনছের প্রামানিকের ছেলে। তিনি আরো ৪ যাত্রীর সঙ্গে সিরাজগঞ্জ রোড থেকে শাহজাদপুর যাচ্ছিলেন। অপর যাত্রীরা অক্ষত রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি-জামায়াতের পিকেটিং চলাকালে ঘটনাস্থলে পিকেটাররা বিভিন্ন যানবাহনে ইট-পাটকেল নিক্ষেপ করলে এমন ঘটনাটি ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেলে পিকেটাররা পালিয়ে যায়। এ ব্যাপারে উল্লাপাড়া থানায় একটি মামলা হয়েছে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...
খেলাধুলা
শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন
সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শাহজাদপুর
হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল
পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...
শাহজাদপুর
শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ
'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...
শিল্প ও সাহিত্য
সাপ্তাহিক প্রান্তিক সংবাদ পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন
ফারুক হাসান কাহারঃ শাহজাদপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক প্রান্তিক সংবাদ পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবা...
