মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
সিরাজগঞ্জের উল্লাপাড়াতে আওয়ামী লীগের রাজনীতি করার জন্য নতুন নীতিমালা তৈরি করা হয়েছে। দল করতে হলে আগে লিখিত পরীক্ষায় পাস করতে হবে। দলীয় আদর্শবিহীন কোনো কর্মীকে নেতার পদ দেওয়া হবে না। তাই লেখাপড়া করেই দলে আসতে হবে। নেতা-কর্মীরাও খুশি এমন উদ্যোগে। উল্লাপাড়া আওয়ামী লীগ কার্যালয় সূত্রে জানা যায়, এটি কোনো একাডেমিক বা পাবলিক পরীক্ষা নয়। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের আদর্শ রাজনীতিবিদ হওয়ার পরীক্ষা। শোকের মাস কেটে গেলেও বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে ভবিষ্যতে রাজনীতির মাঠ যেন চষে বেড়াতে পারেন নেতা-কর্মীরা, সে জন্যই এই পরীক্ষার আয়োজন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’—এই দুই বই থেকে সৃজনশীল প্রশ্ন করা হবে। প্রশ্নের উত্তর দিয়ে ভালো করলেই কেবল নেতার স্বীকৃতি মিলবে। পরীক্ষার্থী নেতা-কর্মীরা বলেন, ‘আমরা আগে এমন সুযোগ কখনো পাইনি। এই পরীক্ষার কারণে আমরা সবাই দলনেতার আদর্শ সম্পর্কে অনেক বিষয় জানতে পারব। এর ফলে দলে আদর্শবান নেতা পাওয়া যাবে।’ পাঁচ সেট প্রশ্ন তৈরি করে পরীক্ষা নেওয়া হচ্ছে। এতে নেতা-কর্মীদের মাঝে অনেক সাড়া পড়েছে বলে জানালেন দলের জ্যেষ্ঠ নেতারা। উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, ‘যে নেতার আদর্শে আমরা আজ রাজনীতি করি তার সম্পর্কে কিছুই জানি না। দলের ইতিহাস সম্পর্কে আমরা কিছুই না জানলে কীভাবে আমরা ভালো কাজ করতে অনুপ্রাণিত হব? এই পরীক্ষা মাধ্যমে নেতা-কর্মীরা দল ও নেতৃত্ব সম্পর্কে অনেক কিছু জানবে।’ সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য তানভির ইমাম প্রথম আলোকে বলেন, ‘অনেক নেতা-কর্মীই বক্তব্যে আদর্শের কথা বলেন। অথচ তাদের কাজের মাঝে বঙ্গবন্ধুর কোনো আদর্শ খুঁজে পাই না। তাই লেখাপড়া করে পরীক্ষার মাধ্যমে দলীয় আদর্শ সম্পর্কে জানাতেই এই আয়োজন।’   সূত্রঃ প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

মেইন গেটে তালা দিয়ে বিদ্যালয়ের ভেতরে চলছে ক্লাস

সিরাজগঞ্জ জেলার সংবাদ

মেইন গেটে তালা দিয়ে বিদ্যালয়ের ভেতরে চলছে ক্লাস

সিরাজগঞ্জের কাজিপুরে ব্যক্তি মালিকানাধীন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ভেতরে চালানো হচ্ছে পাঠদান কার্যক্রম...

অবশেষে বন্দিদশা ঘুচছে সেই পিসিআর মেশিনটির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে বন্দিদশা ঘুচছে সেই পিসিআর মেশিনটির

খুব শিগগিরই মেশিনটির মাধ্যমে করোনাভাইরাস শনাক্ত পরীক্ষা শুরুর পরিকল্পনা রয়েছে দীর্ঘদিন প্যাকেটবন্দি থাকার পর অবশেষে ব্য...

জনমনে প্রশ্ন, ‘বহু অপরাধের মূল হোতা বাবুলের খুঁটির জোর কোথায় ?

অপরাধ

জনমনে প্রশ্ন, ‘বহু অপরাধের মূল হোতা বাবুলের খুঁটির জোর কোথায় ?

শাহজাদপুর সংবাদ ডটকম রিপোর্ট ঃ শাহজাদপুরের দুই সাংবাদিককে প্রকাশ্যে দিবালোকে দুই দফা গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছে র‌...

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

অপরাধ

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : র‌্যাব, ডিবি ও পুলিশের কথিত সোর্স পরিচয়ে ও মানব কল্যাণ সংস্থায় চাকুরি করার কথা বলে শা...

সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুর

সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ

সিরাজগঞ্জের শাহজাদপুরের সনামধন্য সাংবাদিক জাহানের বিরুদ্ধে কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম নানা ষড়যন্ত্রে মেতে উ...