শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
shongroso_protest_1_0_1 আবিদা সুলতানা রিলা, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ আজ মঙ্গলবার উল্লাপাড়া উপজেলার দড়িপাড়া গ্রামে জমি নিয়ে পূর্ব গোলযোগের জের ধরে গ্রামের রতন মন্ডল ও বিশা মন্ডলের দলের মধ্যে সৃষ্ট সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে রুবেল (২০), মানিক (৩৫), রতন মন্ডল (৪৫), রেবেকা (৩০), বুলি (৪০), লতিফ (৪০), করিম (৩৬), সাখাওয়াত (৫০), রফিকুল (২৬) ও জাকারিয়া (২৩) কে গুরুতর আহত অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান একদল পুলিশ নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে গ্রামের রুবেল, লতিফ, বিশা ও মানিক মন্ডলের বাড়ী ঘর ভাংচুর করা হয়। উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান জানান, বর্তমানে গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে। উভয় পক্ষই উল্লাপাড়া থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে।    

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

বন্যা

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...