মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
উল্লাপাড়া প্রতিনিধিঃ অমর একুশে উপলক্ষে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ৩ দিন ব্যাপী উল্লাপাড়ায় পঞ্চম গ্রন্থমেলা-২০১৫। উপজেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ৫০ পয়সা চাঁদার বিনিময়ে গঠিত জ্ঞানের আলো ট্রাস্ট ৫ বছর ধরে এই মেলার আয়োজন করে আসছে। উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম এদিন বিকেল ৩টায় এ গ্রন্থমেলার উদ্বোধন করবেন। মেলা বাস্তবায়ন কমিটির সভাপতি ও উল্লাপাড়ার ইউএনও মোহাম্মদ শামীম আলম জানান, উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসার শিক্ষার্থীদের মাসিক ৫০ পয়সা চাঁদার বিনিময়ে জ্ঞানের আলো ট্রাস্টের আয় এ মেলার প্রধান উৎস। মেলার ব্যয় বহন ছাড়াও এই ট্রাস্ট থেকে প্রতিবছর গ্রন্থমেলার সমাপনী দিনে দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি এবং বিভিন্ন বিষয়ের শ্রেষ্ঠ শিক্ষকদেরকে সম্মাননা প্রদান করা হয়ে থাকে। এ বছরে মেলায় প্রায় অর্ধশতাধিক বুক ষ্টল ছাড়াও শিশুদের চিত্ত বিনোদনের জন্য রয়েছে নাগর-দোলা, বিভিন্ন প্রকার খেলনা, খাবার হোটেল। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের সমম্বয়ে পরিবেশিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...

মেইন গেটে তালা দিয়ে বিদ্যালয়ের ভেতরে চলছে ক্লাস

সিরাজগঞ্জ জেলার সংবাদ

মেইন গেটে তালা দিয়ে বিদ্যালয়ের ভেতরে চলছে ক্লাস

সিরাজগঞ্জের কাজিপুরে ব্যক্তি মালিকানাধীন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ভেতরে চালানো হচ্ছে পাঠদান কার্যক্রম...

অবশেষে বন্দিদশা ঘুচছে সেই পিসিআর মেশিনটির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে বন্দিদশা ঘুচছে সেই পিসিআর মেশিনটির

খুব শিগগিরই মেশিনটির মাধ্যমে করোনাভাইরাস শনাক্ত পরীক্ষা শুরুর পরিকল্পনা রয়েছে দীর্ঘদিন প্যাকেটবন্দি থাকার পর অবশেষে ব্য...

জনমনে প্রশ্ন, ‘বহু অপরাধের মূল হোতা বাবুলের খুঁটির জোর কোথায় ?

অপরাধ

জনমনে প্রশ্ন, ‘বহু অপরাধের মূল হোতা বাবুলের খুঁটির জোর কোথায় ?

শাহজাদপুর সংবাদ ডটকম রিপোর্ট ঃ শাহজাদপুরের দুই সাংবাদিককে প্রকাশ্যে দিবালোকে দুই দফা গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছে র‌...

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

অপরাধ

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : র‌্যাব, ডিবি ও পুলিশের কথিত সোর্স পরিচয়ে ও মানব কল্যাণ সংস্থায় চাকুরি করার কথা বলে শা...