বুধবার, ২৫ মার্চ ২০২৬
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঝিকরা তুশি তারেক ছাত্রাবাসে অভিযান চালিয়ে ককটেলসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, উক্ত উপজেলার বাকুয়া গ্রামের জামায়াত শিবির নেতা আতাউর রহমান (৫৪), ধামাইকান্দি রশিপাড়া গ্রামের মাসুম হাসান (২৫), ঘাটিনা গ্রামের মনিরুল ইসলাম (২০), গয়হাট্ট গ্রামের হাসান (২৮), বজ্রাপুর গ্রামের মনিরুল (৪০) ও সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ারধানগড়া মহল্লার রায়হান আলী (৩০)। উল্লাপাড়া মডেল থানার ওসি (তদন্ত) সেরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঈদের আগের দিন গভীর রাতে ওই ছাত্রবাসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭টি ককটেল, বিপুল পরিমাণ জিহাদি বই ও পোস্টার উদ্ধার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

সিরাজগঞ্জে গৃহকর্মীকে মারধরের ঘটনায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে গৃহকর্মীকে মারধরের ঘটনায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

আরাফাত শাকিল ওই মহল্লার শওকত আলীর ছেলে। তিনি জনতা ব্যাংক এসবি ফজলুল হক রোড শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত।