অনলাইন ডেস্কঃ অনলাইনে পণ্য বিক্রির ব্যবসার নাম করে সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছে উল্লাপাড়ার একটি প্রতারক চক্র। সম্প্রতি এই চক্রের তিনজনের বিরুদ্ধে প্রতারণার শিকার লোকজনের পক্ষ থেকে সিরাজগঞ্জ আদালতে একাধিক মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া উল্লাপাড়া থানায় করা হয়েছে জিডি।
প্রতারণার শিকার শাহজাদপুরের আবদুল মমিন, সাইদুল ইসলাম, আইয়ুব আলী, উল্লাপাড়ার আতিকুর রহমান, শান্তা ইসলাম ও ইসমাইল হোসেনসহ বেশ কয়েকজন অভিযোগ করেছেন- উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসে পিপিএম পদে কর্মরত আবদুল হান্নান সরকার, তার ছেলে তুষার সরকার ও মেয়ে রনি খাতুন প্রায় ৬ মাস আগে উল্লাপাড়া পৌরসভার ঝিকিড়া মহল্লায় একটি বাসা ভাড়া নিয়ে সেখানে অনলাইন ব্যবসার একটি অফিস খোলেন। অফিসে বিভিন্ন লোকজনে প্রলোভন দেখিয়ে কম্পিউটারে কৌশলে ফ্রিজ, টেলিভিশন, স্মার্ট ফোন, এসি মেশিন, ট্যাবসহ ব্যায়ামের বিভিন্ন আধুনিক সামগ্রী প্রদর্শন করে অনলাইনে পণ্য ব্যবসার ফাঁদ পাতেন তারা। অতিরিক্ত লাভের আশায় ভুক্তভোগীরা কয়েক দফায় উল্লিখিত ব্যক্তিদের হাতে মোটা অঙ্কের টাকা জমা দেন। প্রথম অবস্থায় এদেরকে কিছু লাভও দেয় প্রতারকরা। এতে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা আসে।
প্রতারকরা আতিকুর রহমানের নিকট থেকে ১৫ লাখ ৩০ হাজার, শান্তা ইসলামের নিকট থেকে ১ লাখ ৬০ হাজার, ইসমাইল হোসেনের নিকট থেকে ৮ লাখ, আবদুল মমিনের নিকট থেকে ১১ লাখ, সাইদুল ইসলামের নিকট থেকে ২ লাখ ৫০ হাজার, আইয়ুব আলীর নিকট থেকে ৫০ হাজার, শাহজাদপুর উপজেলার চিনাধুকুরিয়া গ্রামের বেশ কয়েক জনের নিকট থেকে ১০ লাখ টাকাসহ সব মিলিয়ে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়ে অফিস গুটিয়ে ফেলেন।
এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ বিন হাবিবের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, আবদুল হান্নানকে নিয়ে তিনি তার অফিসে একাধিক সমঝোতা সভা করেছেন।
আবদুল হান্নান ভুক্তভোগীদের কাছে ৩০০ টাকার দলিলে তার পক্ষ থেকে আতিকুর রহমানসহ কয়েকজনের টাকা ফেরতের অঙ্গীকারনামা প্রদান করেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে হান্নান কোন টাকা ফেরত দেননি। ভুক্তভোগী আতিকুর রহমান জানান, নিরুপায় হয়ে তিনি তার নিজের দেয়া ১৫ লাখ ৩০ হাজার টাকা উদ্ধারে প্রথমে উল্লাপাড়া থানায় উক্ত হান্নান ও তার ছেলেমেয়ের বিরুদ্ধে একটি জিডি করেন। পরে তিনি সিরাজগঞ্জ আদালতে উল্লিখিত তিনজনের বিরুদ্ধে দুটি প্রতারণার মামলা করেন (মামলা নম্বর- সি/আর-১৬৯/১৫ (উল্লা) ও সি/আর-৩৯২/১৫ (উল্লা)। আবদুল হান্নান ইতিমধ্যে আদালত থেকে জামিন নিয়ে এসেছেন। আদালত হান্নানের ছেলে তুষার সরকার ও মেয়ে রনি খাতুনের বিরুদ্ধে ওয়ারেন্ট দেয়ায় এরা দুজন এখন পালিয়ে বেড়াচ্ছেন।
এ ব্যাপারে অভিযুক্ত আবদুল হান্নানের সঙ্গে যোগাযোগ করলে তিনি তার গৃহীত টাকা বিনিয়োগকারীদের কিস্তিতে ফেরত দেবেন বলে জানান। তবে তুষার ও রনি খাতুনের সঙ্গে বারবার যোগাযোগ করেও তাদের পাওয়া যায়নি।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২
সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...
অপরাধ
‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’
আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : র্যাব, ডিবি ও পুলিশের কথিত সোর্স পরিচয়ে ও মানব কল্যাণ সংস্থায় চাকুরি করার কথা বলে শা...
অর্থ-বাণিজ্য
শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!
এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...
জাতীয়
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী
নিজস্ব সংবাদদাতা: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দি...
শিক্ষাঙ্গন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...
আন্তর্জাতিক
জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত
সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...
