সোমবার, ২০ এপ্রিল ২০২৬
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ প্রেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর বাঘাবাড়ী ওয়েল ডিপো পদ্মা, মেঘনা ও যমুনা থেকে জ্বালানি তেল উত্তোলন ও উত্তরাঞ্চলের ১৬ জেলায় পরিবহন বন্ধ রেখেছে উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন। ঢাকার সাভারে সড়ক দুর্ঘটনায় খাদিজা বেগম নিহত হবার ঘটনায় পরিবহন চালককে বিজ্ঞ আদালত কর্তৃক মৃত্যুদন্ডাদেশ প্রদান করায় কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের এ ধর্মঘট শুরু করেছে বলে জানিয়েছেন উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব শাহজাহান সিরাজ ও সাধারণ সম্পাদক রমজান আলী শেখ। কেন্দ্র থেকে নতুন নির্দেশনা না আসা পর্যন্ত অনির্দিষ্টকালের এ ধর্মঘট চলবে বলেও তারা এ প্রতিবেদককে জানিয়েছেন। এদিকে, উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের এ ধর্মঘট শুরু করায় শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকাস্থ বিপিসি’র ৩টি জ্বালানি তেল ডিপো থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলায় জ্বালানি তেল পরিবহন বন্ধ রয়েছে বলে জানিয়েছেন যমুনা প্রেট্রোলিয়াম কর্পোরেশনের আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল মজিদ। ধর্মঘট চলাকালে বাঘাবাড়ী নৌবন্দরস্থ বিপিসি’র তিনটি জ্বালানি তেল ডিপো এলাকা পরিদর্শন ও উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীব ও থানার অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া। ডিপো সূত্রে জানা গেছে, প্রতিদিন বিপিসি’র বাঘাবাড়ী তিনটি জ্বালানি তেলের ডিপো পদ্মা, মেঘনা ও যমুনা থেকে সিরাজগঞ্জ, পাবনা, রংপুর, গাইবান্ধা, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড়, জয়পুরহাট, চাপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, বগুড়া, নাটোর, নওগাঁ, রাজশাহী, দিনাজপুর ও লালমনিরহাট এ ১৬ জেলায় ২৬ লাখ লিটার জ্বালানি তেল সরবরাহ করা হয়। উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের আওতাভূক্ত ৫’শ ট্যাংকলরির মাধ্যমে উত্তরাঞ্চলের ১৬ জেলার সাড়ে ৩ শতাধিক প্রেট্রোল পাম্পে প্রতিদিন প্রায় ২৬ লাখ লিটার প্রেট্রোল,অকটেন ও ডিজেল সরবরাহ হয়ে থাকে। এদিকে, ইরি-বোরো মৌসুমের শুরুতেই দেশের শষ্যভান্ডারখ্যাত জনপদ উত্তরাঞ্চলে প্রতিদিন স্বাভাবিক মাত্রায় জ্বালানি তেল পরিবহনে বিঘœ ঘটলে আবাদের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ার সমূহ সম্ভাবনার সৃষ্টি হয়। দু’একদিন এ অবস্থা চলতে থাকলে পুরো উত্তরজনপদের ১৬ জেলায় জ্বালানি তেলের জন্য হাহাকার পড়ে যাবে বলে কৃষকেরা জানিয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

বাদুড় করোনার জন্য কতটা দায়ী?

বিশেষ প্রতিবেদন

বাদুড় করোনার জন্য কতটা দায়ী?

বাদুড়ের ব্যাপারে খুবই আগ্রহী ইরোরো তানশি। ওরা এক অসাধারণ সৃষ্টি বলেন তিনি। বাদুড়ের প্রসঙ্গ উঠলে তার চোখমুখ উজ্জ...