বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
সামাজিকমাধ্যম কিংবা বাস্তব জীবনে ইসরায়েলকে সমর্থন জানালে ১০ বছর কারাদণ্ড ও পাঁচ হাজার দিরহাম জরিমানার ঘোষণা দিয়েছে কুয়েতি সরকার। আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন বিনোয়োগ ব্যাংকার, উদ্যোক্তা ও ক্যাপিটল মার্কেটের উপদেষ্টা মীর মোহাম্মদ আলী খানের একটি টুইট পোস্টের বরাতে এমন খবর দিয়েছে পাকিস্তানি গণমাধ্যম এমএমএননিউজ টিভি। বুধবার (১৯ মে) কুয়েত সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি এই পোস্ট দিয়েছেন। মীর মোহাম্মদ আলী বলেন, কুয়েত সরকারকে অভিবাদন। দেশটি একটি আইন জারি করেছে, যাতে কেউ সামাজিকমাধ্যম ও বাস্তবজীবনে ইসরায়েলকে সমর্থন করলে ১০ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার দিরহাম জরিমানার মুখে পড়বে। এর আগে ফিলিস্তিনি নাগরিকদের বৈধ অধিকারের সমর্থনে নিজের দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন কুয়েতের প্রধানমন্ত্রী সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহ। জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি বলেন, আরব ও মুসলিম বিশ্বের ঐতিহাসিক ও মৌলিক অবস্থানের কেন্দ্রবিন্দুতে রয়েছে ফিলিস্তিনি সংকট। বুধবার ইসরায়েল জানিয়েছে, গাজায় হামলা বন্ধে কোনো সময়সীমা নির্ধারণ করবে না তারা। হামাসের সঙ্গে ভবিষ্যতের সংঘাত বন্ধে এবং অভিযানের উদ্দেশ্য হাসিলে বলপূর্বক প্রতিরোধে জড়িত থাকার জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাসও ইসরায়েলে রকেট হামলা বাড়িয়ে দিয়েছে। ইসরায়েলি বোমা হামলায় এখন পর্যন্ত ২১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ

নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার শাহজাদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক সভা ও অনুদান বিতরণ অন...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ

বাংলাদেশ

রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ

করোনা ভাইরাসের কারনে দেশের মানুষকে লকডাউনে থাকতে হচ্ছে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরী কাজে বের হতে হচ্ছে। এতে নিম্নআ...

যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা

ফটোগ্যালারী

যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা

শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী থেকে বিনোটিয়া...