৫৬ কেবিপিএস গতির ইন্টারনেটকে ইন্টারনেট বলা যায় না, এই গতি হতে হবে অন্তত ১ এমবিপিএস। শিগগিরই সারা দেশে এই গতি নিশ্চিত করতে হবে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের সঙ্গে এক মত বিনিময়ে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
সোমবার দুপুরে গণভবনে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের সঙ্গে মতবিনিময় করছিলেন তিনি।
কিভাবে ইন্টারনেটের গতি বাড়ানো ও দাম কমানো যায় তা নিয়েই আলোচনা চলে তাদের মধ্যে।
মূল আলোচনার আগে সংবাদমাধ্যমের কর্মীদের উপস্থিতিতে একটি সংক্ষিপ্ত বক্তৃতায় সজীব ওয়াজেদ জয় বলেন, ইন্টারনেটের গতি বাড়াতে ও দাম কমাতে সরকার নীতিগত বিভিন্ন পরিবর্তন আনতে যাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, এ জন্য যেসব বাধা রয়েছে সেগুলো সরিয়ে দেওয়ার চিন্তাভাবনা চলছে।
সজীব ওয়াজেদ জয় বলেন, সরকার ইউনিয়ন পরিষদ পর্যন্ত ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে দিতে কাজ করছে।
তিনি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের উদ্দেশ্যে বলেন, দেশের বাইরে বিভিন্ন দেশে গেলে যে ইন্টারনেট সার্ভিস দেখি তার তুলনায় বাংলাদেশের অবস্থা অত্যন্ত দুর্বল।
বিভিন্ন দেশের অভিজ্ঞতা থেকে আমার ধারনা, আমাদের কাঠামোগত দুর্বলতা রয়েছে, বলে জানান জয়।
এই দুর্বলতা কাটিয়ে উঠতে হবে, এবং তা যত দ্রুত সম্ভব।
মত বিনিময়ে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বিভিন্ন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠানে উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক
ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর... সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ... ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি) বিশেষ প্রতিবেদক : গতকাল মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের যুগনীদহ মধ্যপাড়া মহল্লায় পাষন্ড...
ধর্ম
শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল
অপরাধ
শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন
রাজনীতি
শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ
শাহজাদপুর
এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ
অপরাধ
শাহজাদপুরে গণধর্ষণের পর ১ কিশোরিকে হত্যার অভিযোগ
