শাহজাদপুর প্রতিনিধিঃ বেসরকারী সংস্থা আশা’র আয়োজনে শাহজাদপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক এম, এ, খালেকের সভাপতিত্বে এগ্রি বিজনেস সদস্য সদস্যাদের পাভী পালনের ওপর একদিনের প্রশিক্ষন গতকাল শনিবার আশা তালগাছি ০১ ও ০২ ব্রাঞ্চে অনুষ্ঠিত হয়েছে। এ প্রশিক্ষন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশা সিরাজগঞ্জ উল্লাপাড়া জেলার সিনিয়র ডিষ্ট্রিক ম্যানেজার মোঃ গোলাম কিবরিয়া, বিশেষ অতিথি সিরাজগঞ্জ জেলা এগ্রি বিজনেসের আর,এম, সাইফুদ্দিন । প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল হাই। এছাড়া আরো বক্তব্য রাখেন আশা তালগাছি ০১ ও ০২ শাখার ব্রাঞ্চ ম্যানেজার মহিদুল হাসান ও মফিজুর রহমান। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলার ২০ জন এগ্রি বিজনেস সদস্য সদস্যাদের নিয়ে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ উল্লাপাড়া জেলার সিনিয়র ডিষ্ট্রিক ম্যানেজার মোঃ গোলাম কিবরিয়া জানান, আশা সিরাজগঞ্জ জেলায় এগ্রি বিজনেস প্রকল্পের উপর চলতি বছরে ৪৯ টি ব্রাঞ্চে ১১ কোটি ৩১ লাখ টাকা ২৩০৭ জন সদস্য সদস্যাদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে। জুলাই ২০১৫ হতে ডিসেম্বর ২০১৫ পর্যন্ত ২০৯০ জনের মধ্যে ১৬ কোটি টাকা ঋন বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাওয়ার টিলার প্রকল্পে ১২৪ জনের মধ্যে ১ কোটি ১০ লাখ ও গাভী পালন প্রকল্পে ৫০০ জনের মধ্যে ৪ কোটি টাকা ঋন বিতরনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
