বুধবার, ২২ এপ্রিল ২০২৬
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন ততদিন পথ হারাবে না বাংলাদেশ। করোনা মোকাবেলায় বর্তমান সরকার সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করছে। আমরা সকলেই সরকারের সঙ্গে ঐক্যবদ্ধ। এভাবে সকলে ঐক্যবদ্ধ থাকলে অচিরেই বাংলাদেশ করোনা মোকাবেলায় সক্ষম হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ ত্রাণ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। শুধু আওয়ামী লীগ নয় জনপ্রতিনিধিরাও ত্রাণ বিতরণ করে যাচ্ছেন। শনিবার (৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে জেলা আওয়ামী লীগের আয়োজনে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, যদি আপনার প্রয়োজন লাগে আপনি আবেদন করলে বিশেষ ওএমএসের চাল পাবেন। আপনি প্রতিদিন মিডিয়ার সামনে বলছেন বর্তমান সরকার ত্রাণ পরিচালনা করতে পারছে না। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে সমাজের বিত্তশালীরাও এগিয়ে এসেছেন। তিনি আরও বলেন, বর্তমানে দেশের মাঠে মাঠে কৃষকের ধান কাটার উৎসব চলছে। অথচ বিএনপি সরকারের আমলে এই উত্তরাঞ্চলে অসংখ্য কৃষককে গুলি করে মেরে ফেলা হয়েছে। বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের মধ্যেও বাংলাদেশের কৃষকরা অনেক ভালো আছেন। তারা ধান কেটে ঘরে তুলছেন। দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দিনাজপুর-১ আসনের এমপি মনোরঞ্জন শীল গোপাল, সংরক্ষিত আসনের এমপি জাকিয়া তাবাসসুম জুই, জেলা প্রশাসক মো. মাহামুদুল আলম, পুলিশ সুপার আনোয়ার হোসেন, আওয়ামী লীগের ত্রাণ পরিচালনা কমিটির আহ্বায়ক আলতাফুজ্জামান মিতা, সদস্য সচিব ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

শাহজাদপুর

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...

এবারের ঈদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত সরকারের

এবারের ঈদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত সরকারের

আসন্ন ঈদ-উল-আজহার সময় সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চলাচল করবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ জুলা...

শাহজাদপুর ব্যবসায়ী মহলে নৌকায় ভোট চেয়ে এসএ হামিদ লাবলুর প্রচারপত্র বিলি

রাজনীতি

শাহজাদপুর ব্যবসায়ী মহলে নৌকায় ভোট চেয়ে এসএ হামিদ লাবলুর প্রচারপত্র বিলি

নিজস্ব প্রতিবেদক : আজ শুক্রবার রাতে শাহজাদপুর পৌর এলাকার প্রাণকেন্দ্র মণিরামপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে আওয়ামী লীগ সরক...

‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু

রাজনীতি

‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : ‘নৌকায় ভোট চাইতে আপনাদের কাছে এসেছ...