সোমবার, ২০ এপ্রিল ২০২৬
স্থানীয় সাংবাদিক ও মানবাধিকার কর্মী ফারুক হাসান কাহার তার ফেসবুকে সোনাবানের জন্য কেউ একটি লেপ দিবেন এমন স্ট্যাটাস দিলে বিষারয়টি কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতার নজরে আসে। তিনি সোনাবানের সার্বিক খোজ নিয়ে তাকে জানাতে বলে কমেন্টস করেন। বুধবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার বাড়াবিল মধ্যপাড়া প্রফেসর মেরিনা জাহান কবিতার পক্ষ থেকে সাংবাদিক ফারুক হাসান কাহার ও মনিরুল গনি চৌধুরী শুভ্র লেপ, তোষক, চাদর, সোয়েটার, স্যান্ডেল, মোজা, চাল, ডাল, তেল, লবন, আপেল, কমলা, আঙ্গুর, ডালিম, ও নগদ অর্থ সোনাবানের কাছে তুলে দেন। তিনি গত রমজান মাসে ও করোনার শুরুতেও খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন। এসময় উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী মো. আলতাফ হোসেন, বরাত আলী সুমন, নাজমুল, আরিফ, রাসেল, হাসান, হাসেম প্রমুখ। প্রফেসর মেরিনা জাহান কবিতা বলেন-মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাই আমাদের মানুষকে ভালবাসতে শিখিয়েছেন। সোনাবান যতদিন বেচে থাকবে আমি তার পাশে থাকব ইনশাআল্লাহ। ২০ বছর আগে স্বামী মারা যায় সোনাবান খাতুন ডুকলির। অন্যের বাড়িতে কাজ করে পাঁচ মেয়ে ও এক ছেলেকে বড় করেছেন। মেয়েদের বিয়ে হয়েছে। ছেলে তাঁত শ্রমিক বিয়ে করে শ্বশুরবাড়িতে থাকে। মায়ের কোনো খোঁজ নেয় না ছেলে।স্বামী মারা যাওয়ার পর সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার বাড়াবিল মধ্যপাড়া ভাইয়ের বাড়িতে একটি কুড়ে ঘরে বসবাস করছেন সোনাবান। সোনাবানের স্বামী মো. আয়নাল পেশায় ছিলেন তাঁত শ্রমিক। টিভি রোগে তিনি ২০ বছর আগে মারা যান। তারপর থেকেই শুরু হয়েছে সোনাবানের কষ্টের জীবন।স্বামীর মৃত্যুর পর শ্বশুরবাড়ি ছেড়ে সোনাবান আশ্রয় নেন ভাইয়ের বাড়িতে । সেখানেই ছোট্ট একটি কুড়ে ঘরে তার বসবাস।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬

শাহজাদপুর

শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুজ্জামান, এএসআই মেহেদিসহ শাহজাদপুর থানা পুলিশের একটি দল লাল মিয়ার বাড়িতে অভি...