মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
Psycho ডিজিটাল ডেস্ক: একাই কাটাচ্ছিলেন জীবনটা। মাঝেমধ্যেই মনে হত, কত দিন আর একা থাকব! একটা জীবনসঙ্গী থাকলে ভালো হয়। হঠাত্‍ জুটেও গেল। মনের ইচ্ছেপূরণের আনন্দে তখন 'Love in the air'। কিন্তু সফল প্রেমের আনন্দের ঘোর কাটতেই জীবন হয়ে উঠল দুর্বিসহ। সেই জীবনসঙ্গীই যেন ক্রমেই হয়ে উঠছে ত্রাস। আপনি হয়ত জানতেন না বা এখনও বুঝতে পারছেন না আপনার প্রিয় সঙ্গী আসলে 'Psycho' (সাইকো)। তাঁর ব্যবহার এতটাই অস্বাভাবিক যে, একটা সুস্থ সম্পর্ক আপনার কাছে অত্যাচার হয়ে দাঁড়িয়েছে। যেমন আপনার সঙ্গী বা সঙ্গিনী হয়ত খুব মিথ্যে কথা বলেন। নিজের স্বার্থ বুঝলে আপনার সঙ্গে খুব ভালোবেসে কথা বলেন, অথচ তাঁর স্বার্থে আঘাত লাগলেই বা আপনার কোনও প্রয়োজন পড়লে তাঁর ব্যবহার তিক্ত হয়ে যায়। এই ধরনের কিছু ঘটলে খুব সতর্ক হন। যদি কারও সঙ্গে সম্পর্ক তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে, তাঁর মানসিক দিকটাও ভালো করে চিনে নিন। কী ভাবে? জেনে নিন ৪টি লক্ষণ, যার দেখেই আপনি বুঝতে পারবেন, আপনার হবু জীবন সঙ্গী বা সঙ্গিনী psycho (সাইকো) কিনা। ১. নূন্যতম সহানুভূতির অভাব যদি দেখেন আপনার সঙ্গী বা সঙ্গিনীর ন্যূনতম আবেগ নেই। তাঁর শুধু একটাই বক্তব্য, তিনি আপনাকে হারালে পাগল হয়ে যাবেন। এই ধরনের কোনও লক্ষণ দেখলেই সাবধান হয়ে যান। না-হলে ওই psycho ব্যক্তি বা মহিলার সঙ্গে কাটাতে গিয়ে আপনারও মানসিক অবস্থা বিগড়ে যেতে পারে। শান্তি বলে কিছুই থাকবে না। ২. মিথ্যে কথা দেখা হওয়ার প্রথম দিন থেকেই কি লক্ষ্য করছেন, আপনার সঙ্গী বা সঙ্গিনী কারণে, অকারণে মিথ্যে কথা বলেন? যদি আপনার সঙ্গী যতক্ষণ আপনার সঙ্গে সময় কাটান, বেশির ভাগ কথাই খুব আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যে বলেন, তাহলে অবিলম্বে সতর্কতা প্রযোজন। কারণ 'psycho' ব্যক্তিরা প্রচণ্ড মিথ্যে কথা বলে থাকেন। ৩. ঠিক-ভুল বোধ নেই যদি দেখেন আপনার সঙ্গীর ঠিক-ভুল বোধ একেবারেই নেই, বিষয়টা কিন্তু তাহলে চিন্তার। Psychopath হওয়ার এটাও একটা অন্যতম লক্ষ্যণ। ৪. দুঃখজনক রসিকতা আপনার সঙ্গি বা সঙ্গিনীর রসিকতায় কি বারবার মানসিক আঘাত লাগে? নিরীহ প্রাণীদের অকারণে মারধর করে আনন্দ পায়? আপনার সঙ্গে রাস্তায় বেরোলে একটুতেই অন্য লোকের সঙ্গে ঝামেলা করেন বা প্রচণ্ড অশ্রাব্য কথা বলেন? মাথ গরম করে অনেক সময় মারপিটও করেন? ই লক্ষণগুলি দেখলে আগেভাগেই সতর্ক হয়ে গেলেই আপনার মঙ্গল। মনোবিদরা বলছেন, Psycho হওয়ার এগুলি অন্যতম কারণ। অতএব ওই ব্যক্তির থেকে দূরে থাকুন। জীবন উপভোগ করুন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...