বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী ব্যাপারী গতকাল মঙ্গলবার দুপুরে ২ ঘন্টা হাজতবাস করেছেন। তিন দফা সমন জারির পরেও তিনি আদালতে হাজির না হওয়ায় শাহজাদপুর শাহজাদপুর সিনিয়র সহকারী জজ আদালতের বিজ্ঞ বিচারক মোঃ তোফাজ্জল হোসেন তাকে এ সাজা প্রদান করেন। আদালত সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী ব্যাপারী শাহজাদপুর সিনিয়র সহকারী জজ আদালতে চলমান একটি অর্পিত সম্পত্তির মামলার অন্যতম সাক্ষী। তাকে এ মামলায় স্বাক্ষী দেয়ার জন্য এ আদালত তিন দফা সমন জারি করেন। কিন্তু তিনি আদালতের দেয়া তারিখ অনুযায়ী হাজির হয়ে স্বাক্ষী না দেয়ায় তার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরয়ানা জারি করেন। পুলিশি গ্রেফতার এড়াতে এ দিন তিনি এ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করনে। শাহজাদপুর সিনিয়র সহকারী জজ আদালতের বিজ্ঞ বিচারক মোঃ তোফাজ্জল হোসেন এ সময় তার জামিন না মঞ্জুর করে তাকে পুলিশ হেফাজতে আদালতের জেলহাজতে আটক রাখার নির্দেশ দেন। ২ ঘন্টা হাজতবাসের পর তার আইনজীবিগণ জামিন আবেদনটি বিবেচনা করার অনুরোধ করলে তাকে এ ব্যাপারে শতর্ক করে দিয়ে ৫ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন, পিপি আব্দুর রহিম ও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী ব্যাপারীর পক্ষে আইনজীবী ছিলেন, এ্যাডভোকেট আনোয়ার হোসেন। এদিকে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী ব্যাপারী বলেন, আমি স্বেচ্ছায় কোর্টে হাজির হয়েছি। অসুস্থ্যবোধ করায় আদালত আমাকে পুলিশ হেফাজতে বসিয়ে রাখে। পরে আমি সুস্থ্য বোধ করলে জামিন শুনানি নিষ্পত্তি করা হয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ

নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার শাহজাদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক সভা ও অনুদান বিতরণ অন...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ

বাংলাদেশ

রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ

করোনা ভাইরাসের কারনে দেশের মানুষকে লকডাউনে থাকতে হচ্ছে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরী কাজে বের হতে হচ্ছে। এতে নিম্নআ...

যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা

ফটোগ্যালারী

যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা

শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী থেকে বিনোটিয়া...