রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুরে অবস্থিত শাহ্ মখ্দুম ক্যালেন্ডার মিলে ২৪ ঘন্টার মধ্যে গ্যাস সংযোগ প্রদানের আদালতের নির্দেশ গত ১ সপ্তাহেও কার্যকর হয়নি। আদালতের এ নির্দেশ উপেক্ষিত হওয়ায় মিল মালিক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব হায়দার আলী চরম লোকসানের মুখে পরেছেন। অপরদিকে গ্যাস সংযোগের অভাবে মিলটি বন্ধ থাকায় দুই শতাধিক শ্রমিক বেকার হয়ে পড়েছে। গত ২ সেপ্টেম্বর শাহজাদপুর সিনিয়র সহকারি জজ আদালতের বিজ্ঞ বিচারক মোঃ জাহিদুল ইসলাম এক আদেশে শাহ্ মখ্দুম ক্যালেন্ডার মিলে ২৪ ঘন্টার মধ্যে এ গ্যাস সংযোগ প্রদানের নির্দেশ দেন। পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি আদালতের এ নির্দেশ অমান্য করে গত ১ সপ্তাহেও এ সংযোগ প্রদান করেনি। এ ব্যাপার মিল মালিক আলহাজ্ব হায়দার আলী বলেন, ষড়যন্ত্রমূলক ভাবে গ্যাস চুরির অভিযোগে তার মিলে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি সংযোগ না দিয়ে অবৈধভাবে গ্যাস চুরির মিথ্যা অভিযোগে বার বার অভিযান চালাচ্ছে। এ অভিযানে গ্যাস চুরির প্রমান পাওয়া যায়নি । তারপরেও তারা মিলে গ্যাস সংযোগ না দিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে। এ ব্যাপারে তিনি আদালতের দ্বারস্থ হলেও আদালতের নির্দেশও কার্যকর হচ্ছেনা। ফলে তিনি আর্থিক লোকসানে পড়ে দিশেহারা হয়ে পড়েছেন। তিনি এ ব্যাপারে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির বাঘাবাড়ী আঞ্চলিক কার্যালায়ের ব্যবস্থাপক জহুরুল ইসলাম বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের এ সংক্রান্ত কোন নির্দেশ তিনি পাননি। এ ছাড়া আদালতের ওই আদেশ স্থগিতের জন্য সিরাজগঞ্জ সিনিয়র জজ আদালতে আপিলের প্রস্তুতি চলছে।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...