বুধবার, ২৫ মার্চ ২০২৬
শাহজাদপুর সংবাদ ডেস্কঃ- সকল প্রস্তুতি সম্পন্ন অাজ ১৬ এপ্রিল স্থগিত শাহজাদপুরের সোনাতুনি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে কেন্দ্র করে এলাকা অনেকটাই উত্তপ্ত। দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। এ নির্বাচনকে ঘিড়ে এলাকাবাসী সাংবাদিকদের কাছে মিশ্র প্রতিক্রীয়া ব্যক্ত করেছেন। এক পক্ষ বলছেন, এলাকায় বিএনপির সমর্থক বেশী। আবার আওয়ামী সমর্থকদের দাবী সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ফজলু বিগত নির্বাচন গুলোতে সব সময় কারচুপি ও ইলেকশান ইঞ্জিনিয়ারি করে বার বার গণতান্ত্রিক ব্যবস্থার নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। প্রতারণার মাধ্যমে চেয়ারম্যন নির্বাচিত হয়ে জনগনের সাথ ধোকাবাজির কাজ করেছেন। এ কারনে এলাকায় তার আর কোন ইমেজ নেই। সর্বপরি তিনি তার চেয়ারম্যান পদকে দীর্ঘায়িত করার জন্য গত বছরের ২৮ মে ২০১৬ তে অযৌক্তিকভাবে সীমানা বিরোধ জনিত মামলা দায়ের এবং যথা সময়ে নির্বাচন কাজে বাঁধা প্রদান করায় ভোটারদের মাঝে অসন্তষ্টি বিরাজ করছে। অপরদিকে বিএনপি সমর্থকরা তাদের ক্ষমতা ধরে রাখার জন্য অতীতের মত নানা অপকৌশল আটছেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে আওয়ামীলীগ চেয়ারম্যান প্রার্থী লুৎফর রহমান সাংবাদিকদের বলেন, সুষ্ঠ নির্বাচন হলে নির্বাচনে নৌকার জয় হবেই। বিএনপি প্রার্থী রুবেল রানা বলছেন, আমি নবাগত প্রার্থী যুব সমাজের মাঝে আমার নিজস্ব ইমেজ রয়েছে। আমার বিজয় অনেকটাই নিশ্চিত। তবে সিরাজগঞ্জ জেলা যুবলীগের অন্যতম তরুন যুবনেতা এম সোলায়মান হোসেন বলেন, বর্তমানে এলাকায় বিএনপির কোন অস্থিত্ব নেই। নৌকার বিজয় হবেই। এ সময়ে তার সাথ অারো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা অাঃ অাউয়াল বাবলু, রেজাউল করিম সাজু প্রমুখ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...