আজ আরবি প্রথম মাস মহররমের ১০ তারিখ। পবিত্র আশুরা। আজ থেকে প্রায় ১৩৩২ বছর আগে এই দিনে মহানবী হজরত মুহাম্মদের (স.) দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন। শোকাবহ এই দিন মুসলিম বিশ্বের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। মুসলিম বিশ্বে এ দিনটি ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে পালন করা হয়।
মুসলিম বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।
এ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি আব্দুল হামিদ, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পৃথক পৃথক বাণী দিয়েছেন। এ উপলক্ষে সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে।
এদিন রাজধানীর পুরান ঢাকা ও মোহাম্মদপুর থেকে তাজিয়া মিছিল বের করা হবে। দিবস উপলক্ষে বিভিন্ন জাতীয় দৈনিক বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। সংবাদপত্র অফিসেও ছুটি পালিত হচ্ছে।
বাংলাদেশ বেতার ও টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি রেডিও-টিভি চ্যানেলেও এই দিনের তাৎপর্য নিয়ে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হবে। এদিন অর্থাৎ ১০ মহররম হজরত ইমাম হোসেন (রা.) এবং তার পরিবার ও অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন।
শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের সুমহান আদর্শকে সমুন্নত রাখতে তাদের এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে রয়েছে।
এ ঘটনা ছাড়াও ১০ মহররম নানা ঐতিহাসিক ঘটনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। অনেক হাদিস মতে, ১০ মহররম মহান আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন এবং আবার এ দিন কেয়ামত হবে। এর বাইরে এদিন হজরত ইব্রাহিম (আ.) নমরুদের অগ্নিকুণ্ড থেকে রক্ষা পেয়েছেন, হযরত ইউনুস (আ.) মাছের পেট থেকে মুক্তি পান। এরকম অসংখ্য ঘটনার জন্য দিনটি অত্যন্ত তাৎপর্যমণ্ডিত।
পবিত্র আশুরা উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আজ বাদ মাগরিব আশুরার তাৎপর্য ও শিক্ষা বিষয়ক এক ওয়াজ মাহফিলের আয়োজন করেছে।
সম্পর্কিত সংবাদ
ধর্ম
শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল
আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ দুপুরে দশম শ্রেণির ওই ছাত্রীর (১৬) সঙ্গে বগুড়া জেলার ধুনট উপজেলার চর সারিয়াকান্দি গ...
শাহজাদপুর
শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় নিবাসী মিঠু চৌধুরী, শুভ্র চৌধুরী ও শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক
আন্তর্জাতিক
জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত
সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...
জাতীয়
এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা
এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...
