শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
16

ছবিতে : বাম থেকে এরদোগান, এহসানোগলু ও দেমিরতাস

শাহজাদপুর সংবাদ ডেক্স: তুরস্কে আজ রোববার প্রথমবারের মতো জনগণের প্রত্যক্ষ ভোটে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় সময় সকাল ৮টায় (বাংলাদেশ সময় বেলা ১১টা) ভোটগ্রহণ শুরু হয়েছে। শেষ হবে বিকেল ৫টায় (বাংলাদেশ সময় রাত ৮টা)। আল জাজিরা ও বিবিসি এ খবর জানিয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েব এরদোগান (৬০), ওআইসি’র সাবেক মহাসচিব একমেলিদ্দিন এহসানোগলু (৭১) ও বামপন্থী নেতা সিলাহাতিন দেমিরতাস (৪১)। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে এরদোগান ও এহসানোগলুর মধ্যে। আজকের নির্বাচনে কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পেলে আগামী ২৪ আগস্ট দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে। আল জাজিরা জানায়, দেশটির একটি জরিপে প্রেসিডেন্ট নির্বাচনের দৌঁড়ে এগিয়ে আছেন এরদোগান। তিনি ২০০৩ সাল থেকে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তবে জরিপে পিছিয়ে থাকলেও এহসানোগলু নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ওআইসি’র সাবেক মহাসচিব ছিলেন তিনি। নির্বাচনে এ দুই নেতার পরপরই আসে বামপন্থী পিপলস্ ডেমোক্রেটিক পার্টির (এইচডিপি) নেতা সিলাহাতিন দেমিরতাসের কথা। তিনি কুর্দি সংখ্যালঘু সম্প্রদায়ের জনপ্রিয় নেতা। গতকাল ছিল প্রচারণার শেষ দিন। গতকাল কোনিয়া শহরে শেষ প্রচারণা চালান এরদোগান। ইস্তাম্বুলে শেষ প্রচারণা চালান এহসানোগলু আর দেমিরতাস ইজমিরে। প্রচারণায় দেমিরতাস বলেন, আমরা একে অপরকে দোষারোপ করে দেশ পরিচালনা করতে পারব না। তাই চলুন আগামীকাল ভোট দেয়ার মাধ্যমে আমরা মতামত তুলে ধরি। শেষ প্রচারণায় জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির নেতা এরদোগান বলেন, তিনি যদি নির্বাচনে জয়লাভ করেন তবে আলংকারিক পদটিকে নির্বাহী ক্ষমতাসম্পন্ন প্রেসিডেন্ট পদ হিসেবে চালু করবেন। তুরস্কে গণতান্ত্রিক ও অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে বিশ্বে রেকর্ড গড়ারও প্রতিজ্ঞা করেন তিনি। সমাবেশে তিনি বলেন, এমন কোনো স্বপ্ন নেই যা তুরস্ক পূরণ করতে পারবে না।

সম্পর্কিত সংবাদ

“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”

আন্তর্জাতিক

“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”

আজ বিশ্ব ভালবাসা দিবস। ভালবাসার জয় হোক, ভালবাসা দিবসের জয় হোক। ভালবাসার মহিমায় উদ্ভাসিত...

শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ

তথ্য-প্রযুক্তি

শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ

পানি আর ইলিশ ভাসল বাঙালির বেগুন নেই

উপ-সম্পাদকীয়

পানি আর ইলিশ ভাসল বাঙালির বেগুন নেই

দেশে একদিনে ২ মৃত্যু, শনাক্ত ৫৭১

বাংলাদেশ

দেশে একদিনে ২ মৃত্যু, শনাক্ত ৫৭১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১৭০ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে ৫৭১...

শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র আহবায়ক কমিটি গঠন

শিক্ষাঙ্গন

শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র আহবায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : শাহজাদপুর প্রেসক্লাবে শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র ১৭ সদস...