বুধবার, ২৫ মার্চ ২০২৬

এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়কের আজুগড়া নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় ছেলে নিহত এবং বাবা আহত হয়েছেন। গতকাল সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম ইলিয়াস হোসেন (২৭)। বাবা আবুল হোসেনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের বাড়ি শিবপুর গ্রামে। এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইলিয়াস গতকাল তাঁর বাবাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বেলকুচি যাচ্ছিলেন। পথে ওই সড়কের আজুগড়া এলাকায় রাস্তা সংস্কারের কাজে ফেলে রাখা পাথরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি উল্টে গেলে ঘটনাস্থলেই ইলিয়াসের মৃত্যু হয়। এ সময় তাঁর বাবা গুরুতর আহত হন। এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

সিরাজগঞ্জে গৃহকর্মীকে মারধরের ঘটনায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে গৃহকর্মীকে মারধরের ঘটনায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

আরাফাত শাকিল ওই মহল্লার শওকত আলীর ছেলে। তিনি জনতা ব্যাংক এসবি ফজলুল হক রোড শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত।