বুধবার, ২৫ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির : উৎসবমূখর পরিবেশের মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আব্দুল খালেক ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা দ্বিতীয় বারের মতো সদস্য নির্বাচিত হওয়ায় আজ শুক্রবার তাদের দু’জনকে শাহজাদপুরে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। এদিন সকালে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে স্থানীয় রবীন্দ্র কাছারিবাড়ী মিলনায়তনে এ গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান শফি’র সভাপতিত্বে অনুষ্ঠিত ওই গণসংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান। অনুষ্ঠানের শুরুতেই উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সংবর্ধিত দুই অতিথি প্রফেসর ড. আব্দুল খালেক ও প্রফেসর মেরিনা জাহান কবিতা’কে ফুলের তোড়া দিয়ে বরণ করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। পরে শাহজাদপুর উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, পৌর আওয়ামী লীগ, উপজেলা ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে দুই অতিথিকে সংবর্ধিত করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডাঃ ইউনুস আলী খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম বাবলা, শামছুল আলম, ড. শেফালী খান, উপজেলা যুবলীগ নেতা আশিকুল হক দিনার, কামরুল হাসান হিরোক, স্বেচ্ছাসেবক লীগ নেতা আল-আমিন হোসেন, ছাত্রলীগ নেতা রাসেল শেখ প্রমুখ। বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করে দলকে আরও সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে বলেন, ‘শাহজাদপুরে আন্তর্জাতিক মানের ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ’ চালু হওয়ায় শাহজাদপুরের মাটি আওয়ামী লীগের শক্তিশালী ঘাঁটিতে পরিণত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র বিশেষ সুদৃষ্টি ও সহযোগিতায় শাহজাদপুরে বহুমূখী যে উন্নয়ন হয়েছে, সেজন্যই শাহজাদপুরবাসী বিগত নির্বাচনগুলোর মতো ভবিষ্যতেও নৌকা প্রতীকে ভোট দিয়ে নৌকার বিজয়ের ধারাবাহিকতা বজায় রাখবে।’ বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আব্দুল খালেক ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা দ্বিতীয় বারের মতো সদস্য নির্বাচিত হওয়ায় শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে তাদের গণসংবর্ধনা প্রদান অনুষ্ঠানে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ নানা শ্রেণিপেশার শত শত নেতাকর্মী, সমর্থক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। এদিকে, ওই গণসংবর্ধনা প্রদানকে কেন্দ্র করে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে স্থানীয় রবীন্দ্র কাছারিবাড়ি প্রাঙ্গণ ও মিলনায়তনে সমাবেত হন।#

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

উপজেলা নির্বাচন

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদদাতাঃ আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন পরিষদ কার্যাল...