শনিবার, ২১ মার্চ ২০২৬
করোনার পরিস্থিতির জন্য এবারের আইপিএল ভারতের মাটিতে হবে না। রোববার (০২ আগস্ট) ভিডিও কনফারেন্সের মাধ্যমে বোর্ডের তরফে টুর্নামেন্টের রূপরেখা স্থির করা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে চলতি বছরের আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল অনুষ্ঠিত হবে। চতুর্দশ আইপিএল’র টাইটেল স্পন্সর চীনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা ভিভো। এছাড়া ডিজিটাল ওয়ালেট পেটিএম’ও আছে। এছাড়া আম্পায়ারদের স্পনসর আলিবাবা ও সহযোগী স্পনসর সুইগি। মূলত গভর্নিং কাউন্সিলের বৈঠকে আইপিএলের চতুর্দশ সংস্করণের রূপরেখা স্থির করা হয়। সেখানেই সিদ্ধান্ত হয়েছে গতবারের সব স্পনসরদের রেখে দেওয়ার। ফলে এবছরও আইপিএলের টাইটেল স্পন্সর হচ্ছে চীনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা ভিভো। তবে গোটা বিষয়টিই এখন ভারত সরকারের চূড়ান্ত অনুমোদনের উপর নির্ভর করছে। প্রসঙ্গত, ১৫ জুন লাদাখের গালোয়ান উপত্যকায় ভারত-চীন সীমান্তে সংঘর্ষে জড়ায় দুই দেশের সেনাবাহিনী। মৃত্যু হয় ২০ ভারতীয় সেনার। এরপরই চীনা প্রস্তুতকারক সংস্থার তৈরি ৫৯টি ও পরে ৪৭টি অ্যাপ ভারতে বন্ধ করে দেওয়া হয়। তবে সেই সময়ের উত্তেজনার আবহে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে জানানো হয়েছিল, স্পন্সরের বিষয়টি পুনর্বিবেচনা করা হবে। তবে শেষ পর্যন্ত অবশ্য আইপিএলের টাইটেল স্পনসর চীনা মোবাইল প্রস্তুতকারক সংস্থাকেই রেখে দেওয়ার সিন্ধান্ত হয়েছিল। তবে সোমবার (০৩ আগস্ট) বোর্ডের তরফে এক কর্তা ভারতীয় এক সংবাদ সংস্থাকে জানিয়েছে, চলমান পরিস্থিতিতে স্পনসর বদলের সময় তারা সেভাবে পাইনি। তবে এই মুহূর্তে বিষয়টিই এখন ভারত সরকারের উপর নির্ভর করছে। সুত্রঃ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত সংবাদ

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

শাহজাদপুর

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় নিবাসী মিঠু চৌধুরী, শুভ্র চৌধুরী ও শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক

প্রাণস্পন্দন হারাচ্ছে বাঘাবাড়ী নৌবন্দর

অর্থ-বাণিজ্য

প্রাণস্পন্দন হারাচ্ছে বাঘাবাড়ী নৌবন্দর

সরকারীভাবে কার্যকরী উদ্যোগের অভাবে উত্তরাঞ্চলের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি বাঘাবাড়ী নৌবন্দর দিনে দিনে অচলপ্রায় হয়ে পড়ছ...