শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলার পূর্বচরকৈজুরী নতুনপাড়া গ্রামের তাঁত শ্রমিক জোবায়ের আহমেদের কন্যা জোবায়দা পারভীন চরকায় সূতা বুনে লেখাপড়া ও সংসার খরচ জুগিয়ে এ বছর কৈজুরী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসিতে গোল্ডেন জিপিএ- ৫ পেয়েছে। তার এই সাফল্যে এলাকাবাসী খুশি হলেও পরিবারে নেমেছে এসেছে শোকের ছায়া। অর্থাভাবে তার একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। সে উচ্চ শিক্ষা গ্রহণ করে ডাক্তার হয়ে এলাকার হত দরিদ্র মানুষের বিনামূল্যে সেবার ব্রত নিয়ে গভীর রাত জেগে কুপির আলোয় ভাংগা ঘরে লেখাপড়া করে এই অভাবনীয় সাফল্য অর্জন করেছে। ২০০৫ সালে যমুনা নদীর ভাঙ্গনে বাড়িঘর, ভিটা মাটি হারিয়ে জোবায়দারা পরিবার পরিজন নিয়ে পূর্বচরকৈজুরী নতুনপাড়া গ্রামে অন্যের জমিতে আশ্রয় নিয়ে অতি কষ্টে বসবাস করছে। তাদের মাথা গোজার নিজস্ব কোন জায়গা নেই। এখন অর্থাভাবে তার লেখাপড়া বন্ধ হবার উপক্রম হয়ে পড়েছে। সহৃদয় ব্যক্তি ও প্রতিষ্ঠানে সহযোগিতা পেলে তার লেখাপড়ার পথ সুগম হবে এবং বাবা-মা সহ এলাকাবাসীর মুখ উজ্জ্বল করবে।
সম্পর্কিত সংবাদ
আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গ...
আইন-আদালত
অপহরণের ২৪ ঘন্টার মধ্যে পুলিশের তৎপরতায় ৪ চাঁদাবাজ গ্রেফতার; ব্যাবসায়ী উদ্ধার
শামছুর রহমান শিশির: শাহজাদপুরে মাছ ব্যবসায়ীকে আটকে রেখে ২ লাখ টাকা চাঁদা দাবীর ২৪ ঘন্টার মধ্যে থানার অফিসার ইনচার্জ মো:...
শাহজাদপুরে ৮ কোটি টাকা ব্যায়ে অত্যাধুনিক জেলাপরিষদ মার্কেটের ভিত্তি প্রস্তুর স্থাপন
শিক্ষাবিদ প্রফেসর মনোহর আলী (৭৫) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার (১৮ই মে) বিকেলে রাজধানী ঢাকা... নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলার পৌর সদরের রূপপুর নতুনপাড়া গ্রামের আবুল হোসেনের বাড়িতে গতকাল বুধবার রাত ৯টার দিকে এক...
শিল্প ও সাহিত্য
শিক্ষাবিদ প্রফেসর মনোহর আলী আর নেই
শাহজাদপুর রূপপুর নতুনপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকান্ড
