শাহজাদপুরে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্টের (বালক অনুর্ধ-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ মে) বিকেলে শাহজাদপুর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওই ফাইনাল খেলায় কায়েমপুর ইউনিয়ন একাদশকে ৭-১ গোলের ব্যবধানে পরাজিত করে শাহজাদপুর পৌরসভা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে । শাহজাদপুর উপজেলা প্রশাসন আয়োজিত উক্ত টুর্নামেন্টে শাহজাদপুর পৌরসভা ও ১৩টি ইউনিয়নসহ মোট ১৪টি দল অংশ নেয়। এ খেলায় ম্যান অবদ্যা ম্যাচ ও সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন পৌরসভা ফুটবল একাদশের ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শাওন, ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার নেন একই দলের ইয়ামিন এবং সেরা গোলকিপারের পুরস্কার নেন একই দলের গোলকিপার শুভ।
উক্ত ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজীত দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহসান, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান, শাহজাদপুর ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মারুফ হাসান সুনাম, শাহজাদপুর পৌর যুবলীগের আহবায়ক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মাসুদুল হাসান মাসুদ, পৌরসভার প্যানেল মেয়র তৌহিদুর রহমান এ্যাপোলো, কাউন্সিলর আল মাহমুদ প্রামাণিক, জহররাল শেখ, উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা-সদস্যবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ ফাইনাল খেলা পরিচালনা করেন রেফারি জাহিদুজ্জামান কাকন, লাইন্সম্যান আলহাজ্ব ফিরোজ আহমেদ ও নাসির হোসেন।উক্ত খেলায় অসংখ্য ক্রীড়ামতি দর্শক উপস্থিত ছিলেন।
সম্পর্কিত সংবাদ
জাতীয়
শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন
শাহজাদপুর
শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...
শাহজাদপুর
শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু
সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।
শাহজাদপুর
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর
প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...
ধর্ম
রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন
আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...
ধর্ম
বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে
‘অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই।’- (আহমাদ, বুলূগুল মারাম- হা/৯৭৬, বিয়ে অধ্যায়)
