সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের বলরামপুর বাজারে মঙ্গলবার রাতে তিন নৈশ প্রহরীকে বেঁধে রেখে ১৪ দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা কান্নায় ভেঙ্গে পড়েছে।
এ বিষয়ে রায়দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান ও সার ব্যবসায়ী শেখ লুৎফর রহমান বলেন, আমার সারের দোকানসহ ১৪ দোকানে চুরি হয়েছে।
তিনি আরো বলেন,আমার দোকান থেকে নগদ ৪ হাজার ৫০০ টাকা, নজরুল ইসলামের মোবাইল ফোনের দোকান থেকে নগম ৭০ হাজার টাকা, ওমর ফারুকের মুদির দোকান থেকে ৩ হাজার টাকা, খোকনের কসমেটিক্স দোকান থেকে ২ হাজার টাকা, রিপনের জুয়েলারি দোকান থেকে ২ হাজার টাকা, নাসিরের স্টেশনারি দোকান থেকে ২হাজার টাকা, আনসার শেখে রেডিমেট গার্মেন্টসের দোকান থেকে ৩ হাজার টাকা, কুদ্দুসের মুদি দোকান থেকে ৫ হাজার টাকা, সুনীলের হোটেল, আজাদ খন্দকারের সেনেটারী দোকান, রফিকের মোবাইল ফোনের দোকান, মনির কসমেটিক্সের দোকান, রাসেলের সেনেটারী দোকান থেকে ৬ হাজার টাকা, আমিরুলের দোকান থেকে ৬ হাজার টাকা। মোট প্রায় ১৪ দোকান থেকে ১লাখ ৫০ হাজার টাকা চুরি হয়েছে বলে দোকান মালিকরা জানিয়েছে।
এ বিষয়ে কামারখন্দ থানার ওসি কে এম রাকিবুল হুদা বলেন, রাতে চুরির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই বাজারের নৈশ প্রহরী মোঃ সজিব আহমেদ(৩৫)কে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক
ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর... রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি) সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ... ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি
ধর্ম
শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল
সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা
শাহজাদপুর
এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ
অপরাধ
শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন
রাজনীতি
শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ
