জামালপুরের সরিষাবাড়ীতে করোনা সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি বেড়েই চলছে ঘরে ঘরে জ্বর, সর্দি, ঠান্ডা, কাশিসহ নানাবিধ রোগের সংখ্যা। ফার্মেসিগুলোতে দেখা দিয়েছে প্যারাসিটামল জাতীয় নাপা ওষুধের সংকট। এতে করে সাধারণ রোগীদের ভোগান্তি আরো বেড়েই যাচ্ছে। ১০ টাকার নাপা ওষুধ বিক্রি হচ্ছে ২০ টাকায়। বেশি টাকা দিয়েও মিলছে না ফার্মেসিগুলোতে প্যারাসিটামল জাতীয় নাপা ওষুধ।
সরেজমিনে হাসপাতাল গেট, আরামনগর বাজার, সিমলা বাজার, বাউসি বাজার, বয়ড়া বাজার, স্টেশন এলাকা, সিংগুয়া মোড়, চর জামিরা এলাকা, আদ্রা মাদরাসা মোড়, চর রৌহা বাজার, তারাকান্দি গেট পাড় এলাকা, একুশের মোড়, আওনা পুরাতন ঘাট, মহাদানের চেরাগালির মোড়, পিংনা বাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে এ তথ্য জানা যায়।
জানা গেছে, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সারা দেশে চলছে লকডাউন। উপজেলায় করোনা সংক্রমণ বেড়েই চলছে। পাশাপাশি প্রায় বাসাবাড়িতে দেখা দিচ্ছে জ্বর, সর্দি, ঠান্ডা, কাশি। হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। সেই সঙ্গে বাড়ছে প্রয়োজনীয় ওষুধের চাহিদা। করোনা আক্রান্ত রোগীর পাশাপাশি সাধারণ রোগীর প্রয়োজন অনুযায়ী নাপা, নাপা এক্সটেন্ড, নাপা এক্সট্রা, এইচ নাপা, নাপা সিরাপসহ প্যারাসিটামল জাতীয় ওষুধ। কিন্তু ফার্মেসিগুলোতে মিলছে না এ জাতীয় ওষুধ। কিছু ফার্মেসিতে পাওয়া গেলেও তা দ্বিগুণ দাম দিয়ে ক্রয় করতে হচ্ছে বলে অভিযোগ রোগীদের। তবে সরবরাহ কম থাকায় সংকট দেখা দিয়েছে বলে ফার্মেসি মালিকরা জানান।
আরামনগর বাজারে ওষুধ ক্রয় করতে আসা রবিউল ইসলাম, বেলাল মিয়া, রহিমা বেওয়াসহ আরো অনেকেই বলেন, বাড়িতে একের পর এক সবাই ঠান্ডা জ্বরে ভুগছে। বাজার নাপা ওষধ কিনতে আইছি দাম চায় বেশি। কোনো উপায় না পেয়ে ১০ টাকার ওষুধ ২০ টাকা দিয়েই নিতে হলো।
বিভিন্ন এলাকায় ফার্মেসিদের সঙ্গে কথা হলে তারা বলেন, করোনা সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে জ্বর, সর্দি, ঠান্ডা কাশির রোগীও বেড়েই চলছে। ওষুধ কম্পানিগুলো নাপা জাতীয় ওষুধ সরবরাহ কমিয়ে দিয়েছে। তাই সংকট দেখা দিয়েছে। বাহির থেকে বেশি দামে ক্রয় করে আনতে হয়। তাই বেশি দামে বিক্রি করা হয়।
উপজেলার দায়িত্বে থাকা সিনিয়র অফিসার ফরিদ তালুকদার কালের কণ্ঠকে জানান, বেশ কিছু দিন থেকেই নাপা ওষুধের সংকট। চলতি মাসের শুরু থেকে সেটা আরো বেশি আকার ধারণ করেছে। উৎপাদনের চেয়ে বাজারে চাহিদা বেশি থাকায় সরবরাহ করা যাচ্ছে না। তবে ফার্মেসিগুলোতে কিছু কিছু ওষুধ সরবরাহ করা হচ্ছে। ফার্মেসিগুলো বেশি দামে নাপা ওষুধ বিক্রি করছে সেটা শুনেছি।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা গাজী রফিকুল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
সুত্রঃ কালের কণ্ঠসম্পর্কিত সংবাদ
শিল্প ও সাহিত্য
শাহজাদপুরে সেলিম আল দীন জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধিঃ নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৮ তম জন্ম দিবস উদযাপন ও শিশু মনেতার চেতনা ছড়িয়ে দিতে এবছর ‘তোমার সন্মুখে অ...
শাহজাদপুর
শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত
সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে...
পড়াশোনা
শাহজাদপুরের সরকারি হাই স্কুলে লটারির মাধ্যমে ভর্তি
শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে লটারির মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি বাছাই সম্পন্ন হয়েছে। সোমবার সকালে বিদ্যাল...
আন্তর্জাতিক
ইতালি নামতে না পেরে দেশে ফিরলেন তারা, থাকবেন কোয়ারেন্টাইনে
জীবনজাপন
শাহজাদপুরে ৯ হাজার পানিবন্দী পরিবারে দুর্ভোগ চরমে
গত ২৪ ঘন্টায় শাহজাদপুরে বন্যার পানি কিছুটা কমলেও পানিবন্দী ৯ হাজার পরিবারের দুর্ভোগ বেড়েছে। সেইসাথে গত ১ সপ্তাহে উপজেলা...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে করোনায় একদিনে রেকর্ড আক্রান্ত ৫০ জন
সিরাজগঞ্জ গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৬২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ৬২ জনের মধ্যে ১২ জন পূর্বের পজিটিভ শনাক্ত।...
