সিরাজগঞ্জের শাহজাদপুরে চলতি বছরে সরিষার বাম্পার ফলনের আশায় কৃষকের চোখেমুখে ফুঁটছে সোনালি স্বপ্ন। আমন ও বোরো আবাদের মাঝামাঝি সময়ে জমি পতিত না রেখে সরিষা চাষে ঝোঁকে স্থানীয় কৃষকেরা। স্বল্প সময়ে অধিক ফলন ও নতুন জাতের সরিষার আবাদ বেশ লাভবান হওয়ায় দিনে দিনে সরিষার আবাদ বাড়ছে উপজেলায়।
কৃষকেরা জানায়, দেশি জাতের সরিষা আবাদের চেয়ে বারি, টরি ও বিনার উদ্ভাবিত জাতের ফলন বেশি হওয়ায় চাষিরাও আগ্রহী হচ্ছেন সরিষা চাষে।
চলতি বছর উপজেলার ১৩ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় চাষকৃত সোনালি-৭৫ জাতের ১ হাজার ৯'শ ৫০ হেক্টর, বারি-৯ জাতের ১'শ ৩৫ হেক্টর, বারি-১৪ জাতের ৮ হাজার ৭'শ ২৫ হেক্টর, বারি-১৭ জাতের ১ হাজার ৬'শ ৬০ হেক্টর, বারি-১৮ জাতের ১'শ ১৫ হেক্টর, বিনা-৯ জাতের ২০ হেক্টর, বিনা-১১ জাতের ১০ হেক্টর, টরি-৭ জাতের ২ হাজার ৬'শ ৪০, রাই-৫ জাতের ৭'শ ৩৫ হেক্টর, বিএডিসি-১ জাতের ১০ হেক্টরসহ এবার উপজেলায় ১৬ হাজার হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে।
শাহজাদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা কৃষিবিদ জেরিন আহমেদ জানান, ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে ও বাড়তি আয়ের সুযোগ সৃষ্টিতে ১০ সহস্রাধিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ
খেলাধুলা
আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে
জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...
আন্তর্জাতিক
এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত
সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এ ৮ বছরের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না করায় শিক্ষার্থ... প্রয়াত এমপির মেয়ে ফেরদৌসী রহমান শান্তার আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাটি ভরাট ও সংস্কারের কারনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহাসিক নরিনা ইউনিয়নের হাই স্কুল মাঠটি বছরের বেশির ভাগ সময় বৃ... আসন্ন শাহজাদপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রত্যাশী পৌর যুবদলের আহবায়ক মাহমুদুল হাসান স্বজল গতকাল শুক্...
জাতীয়
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ
ধর্ম
প্রয়াত এমপি হাসিবুর রহমান স্বপন স্মরণে ইফতার ও দোয়া মাহফিল
শাহজাদপুর
শাহজাদপুরে নরিনা খেলার মাঠে বছর জুড়ে জলাবদ্ধতা
রাজনীতি
শাহজাদপুরে পৌর নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহমুদুল হাসান স্বজলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
