শাহজাদপুর : বক্তব্য রাখছেন শাহজাদপুরের নব-নির্বাচিত এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা
শাহজাদপুর : বক্তব্য রাখছেন শাহজাদপুরের নব-নির্বাচিত এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা
শাহজাদপুরের নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা শপথ গ্রহণের পর প্রথমবারের মতো শাহজাদপুরে আগমনে তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২৭ নভেম্বর) দুপুরে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পৌর এলাকার শক্তিপুরস্থ নূরজাহান ভবনে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শফিকুর রহমান শফির সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য নির্বাচিত এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রফেসর আজাদ রহমান, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদসহ দলীয় নেতাকর্মী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবর্ধিত নেতা প্রফেসর মেরিনা জাহান কবিতা প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘খুব অল্প সময় ধরে আমি নির্বাচিত হয়েছি। আমার হাতে আলাদিনের চেরাগ নেই যে তুড়ি মেরে সব পরিবর্তন করে দেবো। আপনারা আমাকে সময় দেন, আমি আপনাদের স্বপ্নের সোনার শাহজাদপুর উপহার দেবো ইনশাল্লাহ।’ এ সময় তিনি সমালোচনাকারী ও ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে হুশিয়ার উচ্চারণ করে বলেন, ‘আপনারা ষড়যন্ত্র করে উন্নয়নে বিঘœ ঘটাবেন না। আপনারা বস্তুনিষ্ঠ ও যৌক্তিক সমালোচনা করে সুন্দর শাহজাদপুর গড়তে সহযোগিতা করবেন।'
এর আগে এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতার শাহজাদপুর আগমন উপলক্ষে বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মীরা বিশাল গাড়ি বহর নিয়ে পথিমধ্যে তাঁকে স্বাগত জানান। এ সময় নেতাকর্মীদের ফুলেল ভালবাসায় সিক্ত হন কেন্দ্রীয় ও শাহজাদপুরের গণমানুষের নেতা প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি।#
সম্পর্কিত সংবাদ
শিল্প ও সাহিত্য
শাহজাদপুরে সেলিম আল দীন জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধিঃ নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৮ তম জন্ম দিবস উদযাপন ও শিশু মনেতার চেতনা ছড়িয়ে দিতে এবছর ‘তোমার সন্মুখে অ...
শাহজাদপুর
শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত
সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে...
পড়াশোনা
শাহজাদপুরের সরকারি হাই স্কুলে লটারির মাধ্যমে ভর্তি
শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে লটারির মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি বাছাই সম্পন্ন হয়েছে। সোমবার সকালে বিদ্যাল...
আন্তর্জাতিক
ইতালি নামতে না পেরে দেশে ফিরলেন তারা, থাকবেন কোয়ারেন্টাইনে
জীবনজাপন
শাহজাদপুরে ৯ হাজার পানিবন্দী পরিবারে দুর্ভোগ চরমে
গত ২৪ ঘন্টায় শাহজাদপুরে বন্যার পানি কিছুটা কমলেও পানিবন্দী ৯ হাজার পরিবারের দুর্ভোগ বেড়েছে। সেইসাথে গত ১ সপ্তাহে উপজেলা...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে করোনায় একদিনে রেকর্ড আক্রান্ত ৫০ জন
সিরাজগঞ্জ গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৬২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ৬২ জনের মধ্যে ১২ জন পূর্বের পজিটিভ শনাক্ত।...
