স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে টানা আন্দোলনের অংশ হিসেবে আজও মানববন্ধন-সড়ক অবরোধ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) শিক্ষার্থীরা। এদিন ২৬ জানুয়ারি রবিবার বেলা সাড়ে ১১টা থেকে শুরু করে বিকেল পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন ও সড়ক অবরোধ করে রবিয়ানরা। তাদের সমর্থন করে শাহজাদপুর স্বার্থরক্ষা কমিটির নেতৃবৃন্দরাও তাদের সাথে আন্দোলনে অংশ নিচ্ছেন।
জানা যায়, স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে গত কয়েকদিন ধরে বগুড়া -নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন রবিয়ানরা। এতে সৃষ্টি হয় কয়েক কিলোমিটারের দীর্ঘ যানজট। দেখা যায় জন-ভোগান্তি।
শিক্ষার্থীরা জানায়, ‘নিজস্ব হল না থাকায় আবাসন সংকটের পাশাপাশি মহিলা কলেজ ও কমিউনিটি সেন্টারে ক্লাস চলায় আমরা একাডেমিকভাবেও ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। বারবার যৌক্তিক ওই দাবী উত্থাপন করা হলেও কর্ণপাত করছে না সংশ্লিষ্টরা।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হাসান তালুকদার জানান, ‘স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য নয় হাজার দুইশত কোটি টাকার প্রজেক্ট জমা দেয়া হলেও সরকারের পরামর্শে তা বারবার সংকুচিত করতে করতে দীর্ঘ সময় ব্যয় হয়েছে। সর্বশেষ প্রায় ছয়শ কোটি টাকার প্রজেক্ট সাবমিট করা হয়েছে, যা ইউজিসি হয়ে পরিকল্পনা কমিশনে গিয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস নির্মানের বাজেট পাবে কি না তা আগামী ২৮ জানুয়ারির সভায় জানা যাবে।’
উল্লেখ্য, ২০১৫ সালের ৮ মে বিশ্বকবির ১'শ ৫৪তম জন্মবার্ষিকীতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী। ১১ মে ২০১৫ তারিখে মন্ত্রী সভার বৈঠকে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইন,২০১৫’-এর খসড়া অনুমোদন পাওয়ার পরবর্তীতে ২০১৭ সালের ২৬ জুলাই সংসদে পাস হয় ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইন।’ কিন্তু প্রতিষ্ঠার ৮ বছর পেরিয়ে গেলেও ভাড়াকৃত ক্যাম্পাস ও ভবনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বিশ্বিবদ্যালয় কর্তৃপক্ষ।
সম্পর্কিত সংবাদ
জাতীয়
শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন
শাহজাদপুর
শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু
সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।
শাহজাদপুর
শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...
শাহজাদপুর
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর
প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...
ধর্ম
রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন
আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...
ধর্ম
বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে
‘অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই।’- (আহমাদ, বুলূগুল মারাম- হা/৯৭৬, বিয়ে অধ্যায়)
