শনিবার, ২১ মার্চ ২০২৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সুদ ব্যবসার আড়ালে সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের প্রধান আসামী বাবু মন্ডলকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারকৃত আসামী বাবু মণ্ডল (৩২) উল্লাপাড়া উপজেলার মন্ডলজানি গ্রামের মকবুল হোসেন ছেলে।

র‌্যাব-১২'র অধিনায়ক মারুফ হোসেন সোমবার (২১ আগষ্ট) দুপুরে এক প্রেস ব্রিফিং এ বলেন, এলাকার সংঘবদ্ধ সুদ ব্যবসায়ী। তারা এলাকায় সুদের ব্যবসার আড়ালে সন্ত্রাসী কার্যকলাপ করে থাকে। এলাকার লোকজনকে চড়া সুদে টাকা ধার দিয়ে সেই টাকা আদায়ের জন্য সন্ত্রাসী বাহিনী দিয়ে লোকজনকে মারধর করে টাকা আদায় করে। তাদের অত্যাচার থেকে স্থানীয় জনপ্রতিনিধিও রেহাই পায়নি।

সম্প্রতি উক্ত সংঘবদ্ধ সুদ ব্যবসায়ীরা সুদের টাকা আদায়ের জন্য উল্লাপাড়া উপজেলার শ্যামপুর গ্রামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে আহত করে। এ প্রেক্ষিতে উল্লাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়।

উক্ত ঘটনার প্রতিবাদে এলাকার লোকজন সুদ ব্যবসায়ী আব্দুর রহমান, তার ভাই বাবু মন্ডল ও তাদের সহযোগীদের শাস্তির দাবিতে মানববন্ধন এবং সংবাদ সম্মেলন করে। ঘটনাটি স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচারিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। 

এরই ধারাবাহিকতায় গত (২০ আগষ্ট) র‍্যাব-১২ সদর কোম্পানীর একটি চৌকষ দল উল্লাপাড়া থানার মন্ডলজানি গ্রামের বিয়া বটতলা মোড় এলাকায় এজাহার নামীয় আসামি বাবু মন্ডলকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত সংবাদ

আইএস এর শক্তি ও অর্থের উৎস

আন্তর্জাতিক

আইএস এর শক্তি ও অর্থের উৎস

শাহজাদপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের ১০ কিঃমিঃ এলাকায় তীব্র যানজট

সিরাজগঞ্জ জেলার সংবাদ

শাহজাদপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের ১০ কিঃমিঃ এলাকায় তীব্র যানজট

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে মঙ্গলবার ভোররাত রাত ৩টা থেকে ১০ কিল...

করোনায় কয়েক দশকেরও বেশি সময় ভুগতে হবে: অ্যাডানম গেব্রিয়েসাস

আন্তর্জাতিক

করোনায় কয়েক দশকেরও বেশি সময় ভুগতে হবে: অ্যাডানম গেব্রিয়েসাস

বিশ্বের নানা প্রান্তে করোনার প্রভাব কমলেও এর ছাপ থাকবে দীর্ঘদিন এবং সেই সময়টা কয়েক দশকেরও বেশি বলে মন্তব্য করেছেন আন্তর্...

সিরাজগঞ্জে ধান কাটতে আসতে শ্রমিকদের বাধা নেই

অর্থ-বাণিজ্য

সিরাজগঞ্জে ধান কাটতে আসতে শ্রমিকদের বাধা নেই

নিজস্ব সংবাদদাতাঃ করোনা প্রভাবে থমকে আছে সিরাজগঞ্জের ধান কাটা। মাঠে ফসল ভালো হলেও কৃষি শ্রমিক সংকটের কারণে দিশেহারা কৃষক...

শাহজাদপুরে ৯৩ দুর্গা প্রতিমা মন্ডপে সনাতনীদের সহিত ড. এম এ মুহিত

ধর্ম

শাহজাদপুরে ৯৩ দুর্গা প্রতিমা মন্ডপে সনাতনীদের সহিত ড. এম এ মুহিত

ব্যাপক উৎসব উদ্দীপনা আর উৎসবমূখর পরিবেশে শাহজাদপুর পৌর এলাকাসহ ১৩টি ইউনিয়নের ৯৩টি দুর্গা প্রতিমা মন্ডপে সনাতনী