বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

পুলিশের কাজে বাধা ও সরকারি গাড়ি পোড়ানোর অভিযোগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ দলটির ১৬৭ জন নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন আদালত

সোমবার (১৩ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ পুলিশের দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে এ আদেশ দেন।

অব্যাহতি পাওয়া উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন— বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কফিল উদ্দিন, যুগ্ম মহাসচিব হাবিবুর রশিদ হাবিব, মিডিয়া উইংয়ের শামসুদ্দিন দিদার, নির্বাহী কমিটির সদস্য আমুনুল ইসলাম, নিপুন রায়, যুবদল সভাপতি রফিকুল ইসলাম মনজু, ঢাকা দক্ষিণ ছাত্রদল সভাপতি জহির উদ্দিন তুহিনসহ আরও অনেকে।

মির্জা আব্বাসের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন,

“এ মামলায় মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন। পরবর্তীতে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন করলে চলতি বছরের ফেব্রুয়ারিতে আদালত তা মঞ্জুর করেন। তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ায় পুলিশ আসামিদের অব্যাহতির সুপারিশ করে প্রতিবেদন দেয়। আজ আদালত প্রতিবেদন গ্রহণ করে সকল আসামিকে অভিযোগের দায় থেকে অব্যাহতি দেন।”

তিনি আরও বলেন,

“ফ্যাসিস্ট সরকারের দায়ের করা মিথ্যা মামলায় দেরিতে হলেও আমরা সুবিচার পেয়েছি।”

মামলার পটভূমি

২০১৮ সালের ১৪ নভেম্বর বিএনপি নেত্রী আফরোজা আব্বাসের নেতৃত্বে একটি মিছিল ফকিরাপুল থেকে শোডাউন করতে করতে নয়াপল্টনের বিএনপি কার্যালয়ে আসে। পরে নবী উল্লাহ নবী, কফিল উদ্দিন ও সর্বশেষ মির্জা আব্বাসের নেতৃত্বে প্রায় ৮-১০ হাজার মানুষের তিনটি মিছিল নয়াপল্টনে জড়ো হয়। এতে ভিআইপি রোডের যান চলাচল ব্যাহত হয় এবং জনদুর্ভোগ সৃষ্টি হয়।

পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখতে অনুরোধ করলে বিএনপি নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং পরবর্তীতে সংঘর্ষ বাধে। পুলিশের অভিযোগ অনুযায়ী, তারা পুলিশের গাড়ি ও একটি সরকারি মিতসুবিশি প্রাইভেট কারে আগুন দেয়, ইটপাটকেল ছোড়ে এবং সরকারি কাজে বাধা দেয়। এতে প্রায় ৯৫ লাখ টাকার সম্পত্তির ক্ষতি হয় এবং কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

ঘটনার পরদিন পল্টন থানার এসআই মো. আল আমিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

শাহজাদপুর

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধ কালীন থানা কমান্ডার, শাহজাদপুরের প্রথম থানা প্রশাসক, শাহজাদ...

শাহজাদপুরে সিরাজপ্লাজায় ভয়াবহ অগ্নিকান্ড

শাহজাদপুর

শাহজাদপুরে সিরাজপ্লাজায় ভয়াবহ অগ্নিকান্ড

বৃহস্পতিবার(২৪সেপ্টেম্বর) দুপুরে শাহজাদপুর পৌর এলাকার প্রাণকেন্দ্র মণিরামপুর বাজারের সিরা...

ব্যক্তিগত অনুশীলনের জন্য বিকেএসপিতে সাকিব

খেলাধুলা

ব্যক্তিগত অনুশীলনের জন্য বিকেএসপিতে সাকিব

করোনা পরীক্ষায় নেগেটিভ সাকিব আল হাসান। তাই বিএসপিতে যেতে কোনো বাধা নেই দেশ সের অলরাউন্ডারের। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) ক...

শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়িতে ৩ দিন ব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী শুরু হচ্ছে কাল

জাতীয়

শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়িতে ৩ দিন ব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী শুরু হচ্ছে কাল

শরীফ সরকার,শামছুর রহমান শিশির, মামুন বিশ্বাস, তানিম তুর্য : আগামীকাল ২৫ শে বৈশাখ সোমবার ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগ...