মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

সিরাজগঞ্জে গতকাল বৃহস্পতিবার পৃথক সড়ক দূঘংটনায় ২ জন নিহত হয়েছে। এরমধ্যে জেলার তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের খালকুলা-নওগাঁ আঞ্চলিক সড়কের মাটিয়া পুকুরপাড়া গ্রামে এদিন সকাল সাড়ে ১০টার দিকে নসিমনের ধাক্কায় শান্তি বেগম (৭০) নামের এক বৃদ্ধা মহিলা নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের মৃত জিল্লুর রহমানের স্ত্রী। 

এ বিষয়ে নিহতের ছেলে সাইফুল ইসলাম জানান, তার মা রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি নসিমন তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মাথায় পানি ঢালা অবস্থায় নিজ বাড়িতেই তিনি মারা যান। 

এ বিষয়ে তাড়াশ থানার ওসি মো. ফজলে আশিক জানান,এ বিষয়ে কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে জেলার কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের কোনাবাড়ি এলাকায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে এ দিন বিকেল ৫টার দিকে দুই মোটরসাইকেল পাল্লা দিয়ে যাওয়ার সময় মাহবুব হোসেন(৪০) নামের এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তিনি ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন জানান,ঘটনাস্থলে পুলিশ পৌছানোর আগেই পরিবারের লোকজন নিহতের লাশ নিয়ে চলে গেছে। ফলে তার নাম ছাড়া আর কিছু জানা যায়নি। এ বিষয়ে কেউ অভিযোগও করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা