সিরাজগঞ্জে ছেলেকে লুকিয়ে রেখে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য মিথ্যা অপহরণ মামলার ১ বছর পর ভিকটিম শাহীন আলমকে (২২) উদ্ধার করেছে ডিবি পুলিশ। সে শাহজাদপুর উপজেলার কৈজুরী গ্রামের হাসান আলীর ছেলে।
রোববার দুপুরের দিকে এক প্রেস ব্রিফিংয়ে ওসি (ডিবি) মানিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। তার মা মাজেদা বেগম বাদী হয়ে ২০২০ সালের ৪ জুলাই প্রতিপক্ষ হোসেন আলীসহ ৭ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে ভিকটিমকে লুকিয়ে রেখে বাদি এ মিথ্যা মামলা দিয়ে আপোষের শর্তে আসামিদের কাছে টাকা দাবি করছিল।
ওই বছরের ১৭ জুলাই এ মামলাটির তদন্তভার ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে উর্ধতন কর্তৃপক্ষ। পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম’র দিক নির্দেশনায় এ মামলার তদন্ত শুরু করা হয় এবং এ তদন্ত শেষে পুলিশ জানতে পারে বাদি ভিকিটিমকে লুকিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এ মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। ওইদিন রাতে ডিবি পুলিশ আধুনিক তথ্যপ্রযুক্তির সাহায্যে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। ভিকিটিম শাহীন আলম তার দুই বন্ধু জহুরুল ও মিন্টুর সাথে গাজীপুরে থাকতো। ২০২০ সালের ১৪ জুন গাজীপুর থেকে ৩বন্ধুই নিজ বাড়ির উদ্দেশে রওনা হয়। আসতে দেরি হওয়ায় তারা উল্লাপাড়া উপজেলার বড় লক্ষীপুর গ্রামের জহুরুলের বাড়িতে অবস্থান নেয়।
এ সময় গ্রামবাসী তাদেরকে ইয়াবা ব্যবসায়ী সন্দেহ করে আটক করে এবং চর-থাপ্পর দেয়ার পর জহুরুলের বাবা-মার জিম্মায় দেয়।এ ঘটনার ২ দিন পর শাহীন আলম তিন বন্ধুসহ নিজ বাড়ি গিয়ে বাবা-মায়ের কাছে এ তথ্য ফাঁস করে। এতে তার মা ছেলে শাহীন আলমকে লুকিয়ে রেখে উল্লাপাড়া উপজেলার বড় লক্ষীপুর গ্রামের হোসেন আলীসহ ৭ জনকে আসামি করে সংশ্লিষ্ট (উল্লাপাড়া) থানায় এ মামলা দায়ের করা হয়। এ ঘটনায় ওই বাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ
সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...
অপরাধ
শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার
বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব
সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...
রাজনীতি
মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মজিদ মন্ডল (৭২) আর ন...
বাংলাদেশ
পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ
সংবাদপত্রের অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল কনটেন্ট (আধেয়) প্রচারের বিষয়ে নতুন করে বিতর্কের কোনো সুযোগ নেই বলে মনে করে সম্পা...
জীবনজাপন
ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি
চারদিকে অহরহ ডায়াবেটিসের কথা শোনা গেলেও এটা স্বাস্থ্যের জন্যে এক মারাত্মক অশনিসংকেত। যাদের ডায়াবেটিস হয়নি তাদের মাঝে মধ্...
