সিরাজগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘন্টায় আরো ১৩ নারীসহ ১০৯ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। করোনায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা শুরু থেকে জেলায় ৩৮ জনের মৃত্যু হলো ও করোনা আকান্তের সংখ্যা ৬ হাজার ৭৩ জন।
সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ হুমায়ন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজে ৩৭২জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ১৩ নারীসহ ১০৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। আক্রান্তরা জেলার সবকয়টি উপজেলার বিভিন্ন স্থানের বাসিন্দা। তবে সিরাজগঞ্জ সদর ও উল্লাপাড়ায় বেশি।
এদের মধ্যে ৫ জনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের নিজ নিজ বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসা নিতে পরামর্শ দেয়া হয়েছে এবং মৃত্যুবরণকারী ৫ জনের মধ্যে ২ জন সিরাজগঞ্জের ওই হাসপাতাল ও এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩ জন মারা গেছে। করোনা শুরু থেকে জেলায় এ পর্যন্ত ৭ নারীসহ ৩৮ জনের মৃত্যু হলো। এদিকে করোনা রোধে লকডাউনে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলে জেলা প্রশাসন সূত্র থেকে জানানো হয়েছে।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
অপরাধ
উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু
তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...
