বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখার আসন্ন দ্বি-বার্ষিক সম্মেলনে সাধারন সম্পাদক পদপ্রার্থী তরুণ সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মানিক সরকার সকলের আর্শীর্বাদ, সমর্থন ও সহযোগীতা কামনা করেছেন। তিনি নির্বাচিত হলে শাহজাদপুর পৌর এলাকার মন্দিরগুলোর অবকাঠামোগত উন্নয়ন, মন্দিরভিত্তিক ধর্মীয় শিক্ষা বিস্তার, হিংসা-বিদ্বেষ দূর করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন বলে আশা প্রকাশ করেছেন।
এ বিষয়ে রবিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর উপজেলা শাখার সদস্য, সাবেক পৌর কাউন্সিলর প্রদীপ পোদ্দার, সাংঠনিক সম্পাদক বাসুদেব দত্ত ও হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি নিত্যানন্দ রায় সাংবাদিকদের জানান, ‘আসন্ন শাহজাদপুর পৌর পূজা উদ্যাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনের ১’শ ৯ জন ভোটার সৎ যোগ্য পরোপকারী সাধারন সম্পাদক প্রার্থী মানিক সরকারকে বিপুল ভোটে বিজয়ী করে অবহেলিত হিন্দু সমাজের সেবা করার সুযোগ দেবেন বলে আমরা বিশ্বাস করি।’
অন্যদিকে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখার আসন্ন দ্বি-বার্ষিক সম্মেলনে সাধারন সম্পাদক পদপ্রার্থী মানিক সরকার বলেন, ‘দেবালয়কে মানবালয় করার লক্ষে মন্দির ভিত্তিক ধর্মীয় শিক্ষা বিস্তারে হিংসা বিদ্বেষ দূর করে ঐক্যবদ্ধ নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে সংগঠনকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী ও গতিশীল করাই আমার লক্ষ্য। এ জন্য সকলের আশীর্বাদ সমর্থন ও সহযোগীতা কামনা করছি।’
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
বন্যা
শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে
আজ বৃহস্পতিবার (২৮ মে) দেশের শিল্প ভুবনের পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৪তম মৃত্যুবার্ষিকী ছিল।
১৯৭৬ সালে ২৮ মে ক্... নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে।
বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...
শিল্প ও সাহিত্য
শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত
