সিরাজগঞ্জের উল্লাপাড়ার হাটিকুমরুল ইউনিয়নে কারেন্ট জালের আদলে তৈরী করা হচ্ছে বিক্রিয় নিষিদ্ধ অবৈধ চায়না জাল। গোপন সংবাদে নিষিদ্ধ এ চায়না জাল তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। হাটিকুমরুল ইউনিয়নে নবরতœ মন্দিরের প্রবেশ পথের পুকুর পাড়ে অবস্থিত এই কারখানায় করোনার মধ্যে প্রায় শতাধিক জনবল কাজ করতে দেখা গেছে।
যেখানে জেলা প্রশাসন, জেলা মৎস্য অফিস, পুলিশ ও নৌ-পুলিশ প্রতিনিয়ত অবৈধ এসব জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে। কিন্তু এই কারখানার মালিক বিধান হলদার রাষ্ট্রের বিধিবিধানের তোয়াক্কা না করে সরকার কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবাধে এই চায়না জাল তৈরী করে যাচ্ছে। দেশে প্রস্তুত করা হলেও বিভিন্ন চায়না মোড়গে তা বাজারজাত করা হচ্ছে। এতে করে প্রতারিত হচ্ছে সাধারণ ক্রেতারা পাশাপাশি সরকার হারাচ্ছে জাতীয় রাজস্ব।
সচেতন মহল বলছেন, অবৈধ চায়না জাল উৎপাদনরত ফ্যাক্টরির অনুমোদন কি ভাবে পায়। চায়না জাল উৎপাদন ও বিক্রি সরকারিভাবে সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু এ কাজে যারা জড়িত তারা আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছেন। এ এলাকায় নতুন নতুন কারখানা স্থাপন করে দেদারছে অবৈধ চায়না জাল উৎপাদন ও বিক্রি করছেন।
অপরদিকে এ অবৈধ চায়না জাল উৎপাদনকারী মালিকদের পেছনে যারা মদদ যোগাচ্ছে তাদের আইনের আওতায় এনে শান্তি এবং খুব দ্রæত কারখানাটি বন্ধের জন্য স্থানীয় প্রশাসনের কাছে সচেতন মহল জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা বায়েজিদ আলম জানান, অবৈধ এই চায়না জাল তৈরীর কারখানার বিষয়টি শুনেছি এবং বিষয়টা জেলা মৎস অফিসে জানানো হয়েছে ও উপজেলা নিবাহী কমকর্তাকে অবহিত করা হয়েছে। খুব দ্রæত এই অবৈধ চায়না জাল তৈরীর কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক
কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...
শাহজাদপুর
শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!
এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান
করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...
জীবনজাপন
স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!
শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব
সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...
শাহজাদপুর
শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...
