শনিবার (৫ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সাবেক এমপি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেসের আহবায়ক চয়ন ইসলাম বিনা প্রতিন্দন্দ্বীতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। উক্ত সম্মেলনে এ্যাড. শেখ মো: আব্দুল হামিদ লাবলু সর্বোচ্চ ১৭৮ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিন্দন্দ্বী মনির আক্তার খান তরু লোদী ১৬২ ও মুস্তাক আহমেদ পেয়েছেন ৮১ ভোট।
এদিন সকালে শাহজাদপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত) এসএম কামাল হোসেন। শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান শফির সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও স্থানীয় এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. কে এম হোসেন আলী হাসান, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ-২ আসনের সাংসদ অধ্যাপক ডা: হাবিবে মিল্লাত মুন্না, সাবেক সাংসদ চয়ন ইসলাম প্রমূখ।
বিকেলে স্থানীয় রবীন্দ্র কাছারি বাড়ি মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। দ্বিতীয় অধিবেশনে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের ৪২১ কাউন্সিলরগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে সাধারন সম্পাদক নির্বাচিত করেন। উক্ত সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি পদে শফিকুর রহমান শফি, সহ-সভাপতি রফিকুল ইসলাম বাবলা ও যুগ্ম-সাধারন সম্পাদক পদে মনির আক্তার খান তরু লোদী, মুস্তাক আহমেদ ও আব্দুল ওয়াদুদের নাম ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত) এসএম কামাল হোসেন। এদিকে, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য পরিলক্ষিত হয়েছে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
বন্যা
শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে
আজ বৃহস্পতিবার (২৮ মে) দেশের শিল্প ভুবনের পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৪তম মৃত্যুবার্ষিকী ছিল।
১৯৭৬ সালে ২৮ মে ক্... নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে।
বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...
শিল্প ও সাহিত্য
শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত
