মোস্ট ইন্সপারিং ভলেন্টিয়ার স্টোরি ক্যাটাগরিতে ৫ম স্থান অর্জন সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন মামুন বিশ্বাস।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০’-এর অধীনে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর নামে ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২০’ শীর্ষক প্রতিযোগিতায় এ পুরস্কার পায় মামুন বিশ্বাস ।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাকজমকপূর্ণ আয়োজনে মোস্ট ইন্সপারিং ভলেন্টিয়ার স্টোরি ক্যাটাগরিতে ৫ম স্থান অর্জন ও সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন মামুন বিশ্বাস।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবন থেকে তরুণদের উদ্দেশে ওই অনুষ্ঠানে ভার্চুয়ালি ভাষণ দান করেন। বিশ্বব্যাপী যুব সমাজকে একত্রিত করার অন্যতম বৃহৎ এই প্লাটফর্মের বছরব্যাপী অনুষ্ঠানের জমকালো সমাপনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, ‘তরুণরাই আমাদের সাম্প্রতিক উন্নয়নের সম্মুখ সারির লড়াকু শক্তি। এটি আমাদের আশাবাদী ও আত্মবিশ্বাসী করে যে, এই তরুণরাই একটি উন্নত ভবিষ্যৎ নিয়ে আসবে।’
পুরস্কার বিতরণীতে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, এমপিসহ উপস্থিত ছিলেন রুশ ফেডারেশনের তাতারস্তান প্রজাতন্ত্রের যুব বিষয়ক মন্ত্রী তিমুর সুলেইমানোভ, আইসিওয়াইএফ সভাপতি তাহা আয়হান এবং যুবক ও ক্রীড়া মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার হোসেন।
গত জুনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছিলেন, চলমান করোনা সংকট মোকাবেলায় সরকারের পাশাপাশি আমাদের বাংলাদেশ ও বিশ্বের যুবারা আর্তমানবতার সেবায় যে অবদান রেখেছেন, তার স্বীকৃতি দিতে এমন উদ্যোগ নেয়া, যার মাধ্যমে তরুণদের ১০টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে একক ও দলীয়ভাবে মোট ১০০ জনকে পুরস্কার ও সম্মাননার এ আয়োজন করা হয়।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
বন্যা
শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত
নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে
আজ বৃহস্পতিবার (২৮ মে) দেশের শিল্প ভুবনের পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৪তম মৃত্যুবার্ষিকী ছিল।
১৯৭৬ সালে ২৮ মে ক্... শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
শিল্প ও সাহিত্য
শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
