বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শাহজাদপুর উপজেলা শাখার সাবেক সাধারন সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, শাহজাদপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক আনোয়ার হোসেন (৭৪) ২৬ জানুয়ারি( রোববার) দুপুর ১২ টায় শাহজাদপুর পৌর এলাকার মণিরামপুর গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিন, বাদ এশা শাহজাদপুর সরকারি কলেজ মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা নামাজ শেষে খঞ্জনদিয়ার কবরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে, বিএনপি নেতা আনোয়ার হোসেনের ইন্তেকালে বিএনপিসহ শাহজাদপুরের নানা রাজনৈতিক, অরাজনৈতিক ও শায়ত্বশাষিত প্রতিষ্ঠানসহ নানা মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি
একটি মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর রোববার (১৬ আগষ্ট) সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেলেন শাহজাদপুর উপজেলা ছাত্রদ...
জাতীয়
সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে
সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়বে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা।
জীবনজাপন
আজকের রাশিফল: জেনে নিন কেমন কাটবে দিন
পুরনো জ্যোতিষশাস্ত্র এমন একটি ধরন, যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যদ্বাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটন...
শিক্ষাঙ্গন
জুতা পরে কমলমতি শিশুদের ক্লাসে ঢুকতে দেয় না প্রধান শিক্ষক
বিদ্যালয়ের কমলমতি শিশুদের জুতা পায়ে দিয়ে শ্রেণি কক্ষে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল ল...
জাতীয়
রূপ সম্পদ ঐতিহ্য হারাতে বসেছে চলনবিল
যথাযথ উদ্যোগ আর সংরক্ষণের অভাবে দেশের বৃহত্তম চলনবিল কালক্রমে তার নিজস্ব রূপ, সম্পদ, ঐতিহ্য সব কিছুই হারাতে বসেছে!
জীবনজাপন
বেসিনে নেই সাবান-পানি, এক বছরেই ব্যবহার অনুপযোগী
শাহজাদপুর উপজেলা পরিষদের শহিদ স্মৃতি সম্মেলন কক্ষের সামনে হাত ধোয়ার বেসিন। এখানে হাত ধোয়ার জন্য নেই কোন সাবান। নল দিয়ে ব...
