মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

সিরাজগঞ্জ শাহজাদপুরে সপ্তাহ না পেরুতেই আবারও সরকারি খাদ্য অধিদপ্তরের ন্যায্য মূল্যের গরীবদের জন্য ১৫ টাকা কেজি দরে বরাদ্দকৃত ৬২ বস্তা চাউল জব্দ করেছে থানা পুলিশ।

গতরবিবার শাহজাদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে সোনাতনী ইউনিয়নের শ্রীপুরের জৈনিক রজব আলীর(৮৫) পরিতাক্ত ঘর থেকে থেকে অবৈধভাবে রাখা এসব চাল জব্দ করে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নজরুল ইসলাম মৃধা জানান, এলাকাবাসী বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দিলে ৩০ কেজির মোট ৬২ বস্তা চাল জব্দ করে থানায় নেয়া হয়েছে। এবিষয়ে থানায় একটি সাধারণ ডাইরি হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

অপরদিকে, সঠিকভাবে উপকারভোগী বাছাই না করায় এবং গরীবের চাউল কালোবাজারীদের বিচারের আওতায় আনা হয় না বলেই তারা বারবার দুস্তদের চাউল কালো বাজারে বিক্রির সাহস পায় বলে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লিয়াকত সালমান জানান, খবর পাওয়ার পর পুলিশ পাঠিয়ে চাউল উদ্ধার করা হয়েছে। এব্যপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকে তদন্ত করে দেখতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ধর্ম

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর...

শেষ আটে বাংলাদেশ, বলার রুবেলের কারুকার্য   বেলকুচিতে রঙের খেলা ও আনন্দ মিছিল

খেলাধুলা

শেষ আটে বাংলাদেশ, বলার রুবেলের কারুকার্য বেলকুচিতে রঙের খেলা ও আনন্দ মিছিল

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি : গত মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে সিরাজগঞ্জের বেলকুচিতে রং এর খেলা ও আনন্দ মিছিল হয়েছে।...

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?

জাতীয়

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী হাইস্কুল মাঠে বাংলাদেশ

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি