রবিবার, ২২ মার্চ ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫৫ বছর বয়সী চাচার বিরুদ্ধে পৌণে চার বছরের ভাতিজীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার কৈজুরী ইউনিয়নের গুঁধিবাড়ি ফকিরপাড়া মহল্লার মৃত বাবু ফকিরের ছেলে ৪ সন্তানের জনক লম্পট হোসেন আলী (৫৫) তার চাচাতো ভাই হতদরিদ্র তাঁত শ্রমিকের ৩ বছর ৯ মাস বয়সী শিশু কন্যাকে টিভিতে কার্টুন দেখানোর কথা বলে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৭ জুন) দুপুর ১ টার দিকে লম্পট হোসেনের নির্জন বাড়িতে। এ ঘটনা জানতে পেরে স্থানীয় এমপি ও কেন্দ্রীয় আওয়ামী লীগ কার্যনির্বহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা ধর্ষিতার পরিবারের পাশে দাঁড়িয়ে চিকিৎসাব্যয় নির্বাহসহ সব ধরনের সহযোগীতা দেয়ার আশ্বাস দিয়েছেন।

বুধবার (৮জুন) সন্ধ্যায় সরেজমিন পরিদর্শনকালে উপজেলার গুঁধিবাড়ি ফকিরপাড়া মহল্লার বেশ কয়েকজন এলাকাবাসী ও নজরুলের চাচাতো ভাই ঝুনো প্রামানিকের স্ত্রী নছিরন (৪৫) ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মঙ্গলবার দুপুরে লম্পট হোসেনের স্ত্রী সন্তানেরা আশরাফ মেম্বারের বাড়িতে কুন (সূতা) কাটতে গেলে নির্জন বাড়িতে টিভিতে কার্টুন দেখানোর কথা বলে শিশু ভাতিজিকে ডেকে নিয়ে ধর্ষণ করে লম্পট হোসেন। ধর্ষণের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়লে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । 

এ বিষয়ে ভিকটিমের পিতা ভীত সন্ত্রস্থ কন্ঠে বলেন, ‘আমি খুব গরীব। আমাদের কেউ নেই। এ বিষয়টি গ্রামপ্রধানদের জানিয়েছি। তারা বিচার দিতে চেয়েছেন। উপযুক্ত বিচার দিতে না পারলে থানা পুলিশে তারাই জানাবে বলেও আশ্বাস দিয়েছে।'

এদিকে, ঘটনার পর থেকেই লম্পট হোসেন আলী এবং তার পরিবারের সদস্যরা অজ্ঞাত স্থানে গা ঢাকা দিয়েছে। এই লোমহর্ষক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

সম্পর্কিত সংবাদ

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...

এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত

আন্তর্জাতিক

এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত

প্রয়াত এমপি হাসিবুর রহমান স্বপন স্মরণে ইফতার ও দোয়া মাহফিল

ধর্ম

প্রয়াত এমপি হাসিবুর রহমান স্বপন স্মরণে ইফতার ও দোয়া মাহফিল

প্রয়াত এমপির মেয়ে ফেরদৌসী রহমান শান্তার আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শাহজাদপুরে নরিনা খেলার মাঠে বছর জুড়ে জলাবদ্ধতা

শাহজাদপুর

শাহজাদপুরে নরিনা খেলার মাঠে বছর জুড়ে জলাবদ্ধতা

মাটি ভরাট ও সংস্কারের কারনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহাসিক নরিনা ইউনিয়নের হাই স্কুল মাঠটি বছরের বেশির ভাগ সময় বৃ...

শাহজাদপুরে পৌর নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহমুদুল হাসান স্বজলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজনীতি

শাহজাদপুরে পৌর নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহমুদুল হাসান স্বজলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন শাহজাদপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রত্যাশী পৌর যুবদলের আহবায়ক মাহমুদুল হাসান স্বজল গতকাল শুক্...