সোমবার, ২৩ মার্চ ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের পোতাজিয়া মৌজার খাস ও অর্পিত অনাগরিক (ভিপি) ৩.৩৪ একর সরকারী সম্পত্তি ভূমিদস্যু কর্তৃক দখলের পায়তারার প্রতিবাদে মানবন্ধন করেছে শতাধিক ভূমিহীন এলাকাবাসী। বুধবার (৩০ মার্চ) বেলা ১২ টায় পোতাজিয়া কবরস্থান-বাথান সড়কে মজুমদারের চালার পাড়া ও সরকার পাড়ার ভূমিহীনরা এ মানববন্ধনের আয়োজন করে। ঘন্টাব্যাপী এ মানববন্ধন শেষে সেখানেই অনুষ্ঠিত সংক্ষিপ্ত প্রতিবাদসভায় ভূমিহীনদের মধ্যে বক্তব্য রাখেন, বেলাত, আজাদ মন্ডল, ইদ্রিস মোল্লা, সামাদ, সাইফুল, নূর ইসলাম, শাহজামাল, রইচ উদ্দিন প্রমূখ। 

বক্তারা বলেন, উপজেলার পোতাজিয়া মজুমদারের চালারপাড়ার ১.০১ একর পুকুর, ০.১৯ একর খাল, ০.০০৮ একর ভিটা ভিপি মিসকেসভূক্ত সরকারী জমিসহ আরএস রেকর্ডীয় ১ নং খাস খতিয়ানের ৫৯০৪, ৫৯৬৪, ৫৬৪৮ দাগের ০.৭৭ একর, ০.৮০ ও ০.২৪ একর সরকারী খাস জমি প্রায় ৫০ বছর ধরে ভূমিহীনরা ভোগদখল করে আসছে। কিন্তু পোতাজিয়া সরকারপাড়ার ভূমিদস্য টেক্কা খান গং জালদলিল সৃষ্টি করে সরকারী ৩.৩৪ একর জমি অন্যায় অবৈধভাবে জবরদখলের পায়তারা করছে। সরকার উক্ত জমির মধ্যে ভূমিহীন হিসেবে আমাদের কিছু জমি লীজ দিয়েছে ও বাদবাকী জমি লীজ দেয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে। ভূমিদস্য টেক্কা খান গং শুধু উক্ত সরকারী সম্পত্তি দখলেরই পায়তারা করছে না, আমাদের বিভিন্ন সময় নানাভাবে ভয়ভীতি হুমকিও প্রদর্শন করছে। এসময় ভূমিহীনরা উক্ত সরকারি ৩.৩৪ একর জমি রক্ষারও দাবী জানান।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...