জুয়া খেলার সরঞ্জাম,নগদ ৩ লাখ ৬৯ হাজার ৪৫৫ টাকা, ২৪টি মোবাইল ফোন ও ১ বান্ডিল তাস উদ্ধার করা হয়।
জুয়া খেলার সরঞ্জাম,নগদ ৩ লাখ ৬৯ হাজার ৪৫৫ টাকা, ২৪টি মোবাইল ফোন ও ১ বান্ডিল তাস উদ্ধার করা হয়।
সিরাজগঞ্জ র্যাব-১২ এর একটি দল বুধবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের চৌচির নদীর ঘাট এলাকার একটি নৌকায় অভিযান চালিয়ে ২৯ জুয়ারিকে জুয়া খেলা অবস্থায় গ্রেপ্তার করেছে।
এ সময় তাদের কাছে থেকে জুয়া খেলার সরঞ্জাম,নগদ ৩ লাখ ৬৯ হাজার ৪৫৫ টাকা, ২৪টি মোবাইল ফোন ও ১ বান্ডিল তাস উদ্ধার করা হয়।
সিরাজগঞ্জ র্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গ্রেপ্তারকৃত জুয়ারীরা হল, শাহজাদপুর উপজেলার কাকিলামারি গ্রামের মৃত নিজাম উদ্দিন আকন্দর ছেলে, মোঃ লিয়াকত হাসান মেলি(৪৫), জগতলা গ্রামের মৃত লস্কার মোল্লার ছেলে মোঃ আলম (৫০), দরগাপাড়া গ্রামের মৃত দেলোয়ার হোসেন টগরের ছেলে মোঃ রবিউল করিম (৫০), মোঃ শামসুল ফকিরের ছেলে মোঃ ইউসুফ ফকির (৩৩), মৃত আজিজার ফকিরের ছেলে মোঃ খোকন ফকির (৪৮), মৃত চাঁদ আলী ফকিরের ছেলে, মোঃ সুজল ফকির (২৮), আব্দুল মতিন সরকারের ছেলে মোঃ মাহফুজুর রহমান (৩১), মৃত খলিল উদ্দীন সরকারের ছেলে মোঃ জাহাঙ্গীর সরকার (৩৮), মোঃ মফিজ প্রামানিকের ছেলে মোঃ আব্দুল আউয়াল (৬৫), চরাচিথুলিয়া গ্রামের মোঃ ফয়জার ফকিরের ছেলে মোঃ আলতাব আলী ফকির (৪৫)।
বেলকুচি উপজেলার উত্তর বানিয়াগাতি গ্রামের মোঃ তোফাজ্জুল হোসেনের ছেলে মোঃ জাকির হোসেন (৩৬), বড়াইগ্রাম উপজেলার মাঝগ্রামের মৃত হাবু মোল্লার ছেলে মোঃ মানিক মোল্লা (৩২), মৃত মোঃ আব্দুল জলিলের ছেলে মোঃ আলাউদ্দীন (৪৫), দড়িবামনপাড়া গ্রামের মৃত নওশাদ সরদারের ছেলে মোঃ লুৎফর সরদার (৬০), বামুন কলা গ্রামের মৃত দবির উদ্দিন বিশ্বাসের ছেলে মোঃ রবিউল ইসলাম (৪২)।
গুরুদাসপুর উপজেলার কাঁচিকাঁটা গ্রামের মোঃ শুকচাঁদ(৪০), মোঃ শরিফ উদ্দিন প্রমানিক (৪০), মোঃ কছিমুদ্দিন প্রামানিকের ছেলে আলহাজ প্রামানিক (৩০), মশিন্দা পশ্চিম চরপাড়া গ্রামের মৃত নূহ মোহাম্মাদের ছেলে মোঃ আনিসুর রহমান(৪৫), কাঁচিকাঁটা তালুকদারপাড়া গ্রামের মৃত নেয়ামত সরদারের ছেলে মোঃ মজনু সরদার(৪৫)।
চাটমোহর উপজেলার নলডাঙ্গা গ্রামের মৃত জনাব প্রামানিকের ছেলে মোঃ মঞ্জিল হোসেন(৩৫)।
সাঁথিয়া উপজেলার সেলন্দা গ্রামের মোঃ কাসেদের ছেলে মোঃ রেজাউল করিম(৪৫), মোঃ আবুল কালামের ছেলে মোঃ ফারুক হোসেন (৩০), খাগড়বাড়ী গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে মোঃ আনসার প্রমানিক( আমজাদ) (৬০)।
সাভারের মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ আবুল বাশার বাবু(৫০), নাছড়াপাড়া গ্রামের মোঃ আরশেদ মিয়ার ছেলে মোঃ মানিক মিয়া (৩৫), মৃত ইউসুফ বেপারীর ছেলে মোঃ ওয়াজেদ মিস্ত্রী(৪৬)।
পাবনার ফরিদপুর উপজেলার থানাপাড়া, গ্রামের-মোঃ আফসার আলীর ছেলে মোাঃ রেজাউল হক(৪২)।
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর গ্রামের মোঃ সোবাহান ইসলামের ছেলে মোঃ শফিকুল ইসলাম(৩০)।
বগুড়ার গাবতলী উপজেলার ঝলমলিয়া গ্রামের বিষ্ণু কুমার চক্রবর্তীর ছেলে নয়ন কুমার চক্রবর্তী(৩৫)। এদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা শংকাজনক হারে বাড়ছে!
শাহজাদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা শংকাজনক হারে বাড়ছে। গত ৩ দিনে শাহজাদপুর পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়নে ২৪ জন নতুন করে ক...
আইন-আদালত
বেলকুচির শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুদ র্যাবের হাতে গ্রেফতার
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচিতে শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুদ রানাকে ৬৭ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে র্য...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
ফটোগ্যালারী
এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার
রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...
শাহজাদপুর
শাহজাদপুরে ভাতা পেতে প্রায় ১৪ হাজার আবেদন
রবিবার(১৯সেপ্টেম্বর) উপজেলা সমাজসেবা কর্মকর্তার সূত্রে জানা যায়, এখন পযর্ন্ত ২০২১-২২ অর্থবছরে উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি...
রাজনীতি
মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মজিদ মন্ডল (৭২) আর ন...
