রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার ১০টি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার(৬ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সভাকক্ষে নব নির্বাচিত ১০জন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। ওই দিন বিকেল ৩টায় শাহজাদপুর উপজেলা পরিষদের শহিদ স্মৃতি সম্মেলন সভাকক্ষে নব নির্বাচিত ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা।

শপথ অনুষ্ঠানদ্বয়ে শাহজাদপুর উপজেলার ১০টি ইউনিয়নের দশজন চেয়ারম্যান ও ১০টি ইউনিয়নের ৯০টি ওয়ার্ডের ৮৯ জন সাধারণ আসনের সদস্য (পুরুষ) এবং ২৮ জন সংরক্ষিত আসনের সদস্য (মহিলা) শপথ বাক্য পাঠ করেন। এই শপথ পাঠের মাধ্যমে আগামীকাল সোমবার (৭ফেব্রুয়ারি) সকাল থেকে নব নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারগণ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, খুকনী ইউনিয়নে সংরক্ষিত(১,২,৩ ওয়ার্ড) মহিলা আসনের দুই মহিলা প্রার্থী সমভোট পাওয়ায় এবং জালালপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চৌবারিয়া সঃ প্রাঃ বিদ্যালয়ে ভোট গ্রহন চলাকালিন দুই পক্ষের সংঘর্ষের কারনে কেন্দ্রটি স্থগিত করে দেওয়ায় ১জন সংরক্ষিত আসনের সদস্য ও ১টি সাধারন সদস্যের ভোট আগামীকাল(৭ফেব্রুয়ারী) অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

স্বপ্নের সোনার শাহজাদপুর গড়ার দৃঢ় প্রত্যয় নবনির্বাচিত এমপি মেরিনা জাহান কবিতা’র

রাজনীতি

স্বপ্নের সোনার শাহজাদপুর গড়ার দৃঢ় প্রত্যয় নবনির্বাচিত এমপি মেরিনা জাহান কবিতা’র

আপনারা আমাকে সময় দেন, আমি আপনাদের স্বপ্নের সোনার শাহজাদপুর উপহার দেবো ইনশাল্লাহ।’