মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য শাহজাদপুর উপজেলার নরিনা ই্উপি নির্বাচনে নির্বাচনী প্রচারণাকালে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম টেক্কা (প্রতীক মটরসাইকেল) ও তার ভাতিজা রিজভী আহমেদ পারভেজকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবু শামীম ও তার সমর্থকেরা। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে ঘটনাটি ঘটে নরিনার আমিরের মোড় এলাকায়। পরে তাদের আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় সাইফুল ইসলাম টেক্কা ও রিজভীকে উদ্ধার করে প্রথমে পিপিডি হাসপাতালে ও পরে শারীরীক অবস্থার অবনতি ঘটলে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এ খবর ছড়িয়ে পড়লে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম টেক্কার (প্রতীক মটরসাইকেল) সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় শুক্রবার (২৪ ডিসেম্বর) সাইফুল ইসলাম টেক্কার ভাই আব্দুল হাকিম মিষ্টার বাদী হয়ে ১২ জন নামীয়সহ অজ্ঞাতনামা আরও ১৫/২০ জনকে আসামী করে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করেছে। 

এ বিষয়ে গুরুতর আহত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম টেক্কা (প্রতীক মটরসাইকেল) সাংবাদিকদের বলেন, ‘তিনি লোকজন নিয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। তার জনপ্রিয়তায় ঈর্ষাণি¦ত হয়ে নৌকা প্রতীকের প্রার্থী আবু শামীম লোকজন নিয়ে হামলা চালিয়ে তার ও তার ভাতিজার হাত-পা ভেঙ্গে দেয়। ’ তিনি এ ঘটনার সুবিচার দাবী করেন এবং ২৬ ডিসেম্বরে অনুষ্ঠিতব্য নরিনা ইউপি নির্বাচনে সাধারণ জনগণ যাতে নিরাপদে নির্বিঘেœ নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সেজন্য প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।’ 

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

অপরাধ

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌতকের দাবিতে সোনিয়া খাতুন (২১) নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে পরিবারের লোকজন। ঘ...

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

শাহজাদপুর

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...

শাহজাদপুরে ইয়াবাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাহজাদপুর

শাহজাদপুরে ইয়াবাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানাধীন এলাকা থেকে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

চলচ্চিত্রে রবীন্দ্রনাথ

শিল্প ও সাহিত্য

চলচ্চিত্রে রবীন্দ্রনাথ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের ৩৪ বছর পর চলচ্চিত্রের উদ্ভাবন হয়। এরপর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথের ন...

করোনা ভ্যাকসিনের পরীক্ষা শুরু করছে সিঙ্গাপুর

আন্তর্জাতিক

করোনা ভ্যাকসিনের পরীক্ষা শুরু করছে সিঙ্গাপুর

করোনাভাইরাস ভ্যাকসিনের প্রাথমিক পর্যায়ে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে যাচ্ছে সিঙ্গাপুর। প্রথম টিকাটি আগামী সপ্তাহে স্বে...