সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালি গ্রামে সিএসএফ (চাইল্ড সাইট ফাউন্ডেশন) গ্লোবাল সেন্টার পরিদর্শন করেন ইরানের রাষ্ট্রদূত মনছুর চাভসী।
শনিবার সন্ধ্যায় শাহজদপুর উপজেলার পোতাজিয়া ইনিয়নের নুকালি গ্রামে সিএসএফ গ্লোবাল সেন্টার ঘুরে দেখেন। এ সময় সিএসএফ গ্লোবালের সেন্টারে উপস্থিত প্রায় ২'শ জন প্রতিবন্ধীর খোজ খবর নেন ইরানী রাষ্ট্রদূত।
এতে ইরানের রাষ্ট্রদূত মনছুর চাভসীর সহধর্মিণীসহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আছলাম আলী, সিএসএফ গ্লোবাল সেন্টারের এক্সিকিউটিভ মেম্বার আল মামুন, শাহজাদপুর উপজেলা বিএনপি'র সভাপতি মোঃ ইকবাল হোসেন হিরু, সাধারন সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপি'র সভাপতি এমদাদুল হক নওশাদ, সাধারণদন সম্পাদক হাজী আইয়ুব আলী প্রমুখ। এ সময় উপজেলা বিএনপি, যুবদল ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, সিএসএফ গ্লোবাল সেন্টার শাহজদপুর শাখায় মোট ২ হাজার জন প্রতিবন্ধীকে চিকিৎসাসেবা ও কারিগরী শিক্ষার মাধ্যমে কাজের উপযোগী করে গড়ে তোলা হয় এবং পারদর্শিতা অনুযায়ী তাদের কাজের ব্যবস্থা করে দেয়া হয়।
এরপর রাষ্ট্রদূত শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারিবাড়ি, জগৎ বরেণ্য অলী হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি (রহ.) এর মাজার শরীফ পরিদর্শন করেন।
সম্পর্কিত সংবাদ
জাতীয়
শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন
শাহজাদপুর
শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...
শাহজাদপুর
শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু
সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।
শাহজাদপুর
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর
প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...
ধর্ম
রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন
আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...
ধর্ম
বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে
‘অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই।’- (আহমাদ, বুলূগুল মারাম- হা/৯৭৬, বিয়ে অধ্যায়)
