রবিবার, ২২ মার্চ ২০২৬

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট শিক্ষাবিদ, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, জাতিরজনক বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, উত্তরবঙ্গের কৃতী সন্তান, শাহজাদপুরের আপামর জনসাধারণের পরম শ্রদ্ধেয় প্রয়াত প্রফেসর ড. মযহারুল ইসলামের ৯৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে কেককাটা, দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে । 

শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে স্থানীয় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত দোয়া মাহফিল ও স্মরণসভায় উপস্থিত ছিলেন প্রয়াত প্রফেসর ড. মযহারুল ইসলামের সুযোগ্য কন্যা স্থানীয় এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, সুযোগ্য পুত্র সাবেক এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগ শাহজাদপুর উপজেলা শাখার সুযোগ্য সভাপতি চয়ন ইসলাম, সুযোগ্য নাতী বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সুযোগ্য সদস্য ও শাহজাদপুর মটর মালিক সমিতির সম্মানিত সভাপতি সুমগ্ন করিম। 

এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মুস্তাক আহমেদ, আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির টিপু, আব্দুল আউয়ালসহ শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

স্মরণসভায় বক্তারা বিশিষ্ট শিক্ষাবিদ প্রয়াত প্রফেসর ড. মযহারুল ইসলামের সফল কর্মময় জীবন ও জীবনাদর্শের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন।

স্মরণসভা শেষে প্রয়াত ড. মযহারুল ইসলামের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  

সম্পর্কিত সংবাদ

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...

এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত

আন্তর্জাতিক

এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত

প্রয়াত এমপি হাসিবুর রহমান স্বপন স্মরণে ইফতার ও দোয়া মাহফিল

ধর্ম

প্রয়াত এমপি হাসিবুর রহমান স্বপন স্মরণে ইফতার ও দোয়া মাহফিল

প্রয়াত এমপির মেয়ে ফেরদৌসী রহমান শান্তার আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শাহজাদপুরে নরিনা খেলার মাঠে বছর জুড়ে জলাবদ্ধতা

শাহজাদপুর

শাহজাদপুরে নরিনা খেলার মাঠে বছর জুড়ে জলাবদ্ধতা

মাটি ভরাট ও সংস্কারের কারনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহাসিক নরিনা ইউনিয়নের হাই স্কুল মাঠটি বছরের বেশির ভাগ সময় বৃ...

শাহজাদপুরে পৌর নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহমুদুল হাসান স্বজলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজনীতি

শাহজাদপুরে পৌর নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহমুদুল হাসান স্বজলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন শাহজাদপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রত্যাশী পৌর যুবদলের আহবায়ক মাহমুদুল হাসান স্বজল গতকাল শুক্...