সিরাজগঞ্জের শাহজাদপুরে আজমীর হোসেন বিপুল (৪০) নামের এক যুবদলকর্মীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মৃতের পরিবারের দাবি, বাড়ি নিয়ে পূর্ব বিরোধ ও নদীপাড়ে মাচালপাতাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন তাক হত্যা করেছে।
শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার পৌর সদরের রামবাড়ি মহল্লায় ঘটনা ঘটে।
মৃত বিপুল রামবাড়ি মহল্লার মৃত মাজেদ শেখের ছেলে। তিনি যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল বলে জানা গেছে।
মৃতের বড়ভাই নুরুজ্জামান জানান, বাড়ি নিয়ে পূর্ব বিরোধ ও বাড়ির সামনের নদীপাড়ে বাঁশের মাচালপাতাকে কেন্দ্র করে একই এলাকার মোকছেদ আলী ওরফে বগা মেম্বারের ছেলে শহিদুল ইসলামের সঙ্গে ঝামেলা ছিল বিপুলের। শুক্রবার রাতে শহিদুলের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে বিপুলের ওপর হামলা চালায়। তারা বাড়ির গেটের সামনেই বিপুলকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।
এ সময় তার চিৎকারে বাড়ির ভেতর থেকে ছুটে আসেন ভাই নুরুজ্জামান, তার ছেলে আরফিন, মা নবীয়া খাতুন, বিপুলের স্ত্রী আমিনা খাতুন ও ছেলে আরমান। তাদেরও মারধর করে হামলাকারীরা। পরে তারা চলে গেলে আহতদের উদ্ধার করে প্রথমে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে বিপুলের অবস্থার অবনতি হলে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে বিপুল মারা যান।
বিপুলের স্ত্রী আমিনা খাতুন বলেন, ‘স্বামীর চিৎকারে বাহিরে গিয়ে দেখি, খুনিরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাচ্ছে। আমরা ঠেকানোর চেষ্টা করলে তারা আমাদেরও মারধর করে। আমি আমার স্বামীর হত্যাকারীদের ফাঁসি চাই।’
বিপুলের মা নবীয়া খাতুন বলেন, ‘আমি ছুটে গিয়ে সবার হাতে-পায়ে ধরেছি। তারা আমার মাথায় লাঠি দিয়ে আঘাত করে ফেলে দিয়েছে। আমি আবার ছুটে গিয়ে হাতে-পায়ে ধরেছি। তারা আমার চোখের সামনেই আমার ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত করে চলে গেল। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।’
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি আসলাম আলী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশের একটি দল। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করে থানায় আনা হয়েছে। লাশ সদর হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ‘নিহত বিপুল যুবদলের একজন কর্মী ছিল। প্রতিপক্ষের সঙ্গে পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।’
অভিযোগের বিষয়ে শহিদুল ইসলামের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।
সম্পর্কিত সংবাদ
জাতীয়
শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন
শাহজাদপুর
শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...
শাহজাদপুর
শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু
সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।
শাহজাদপুর
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর
প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...
ধর্ম
রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন
আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...
ধর্ম
বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে
‘অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই।’- (আহমাদ, বুলূগুল মারাম- হা/৯৭৬, বিয়ে অধ্যায়)
